এক্সপ্লোর

75th Independence Day: দেশে ও বিদেশে স্বনির্ভর গোষ্ঠীগুলির পণ্য পৌঁছে দিতে তৈরি হবে ই-কমার্স প্ল্যাটফর্ম, জানালেন মোদি

প্রধানমন্ত্রী বলেছেন, এখন দেশের মন্ত্র হল ভোকাল পর লোকাল। এই সময় এই ডিজিটাল প্ল্যাটফর্ম মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত ও বিশ্বের সংযোগসাধনের কাজ করবে। 

নয়াদিল্লি: দেশের গ্রামগুলির আট কোটি স্বনির্ভর গোষ্ঠী যাতে ভারতে ও বিদেশে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে, সেজন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে সরকার। ৭৫ তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে ভারতকে সর্বশক্তি একত্রিত করে নিয়োজিত করতে হবে। তিনি বলেছেন, আজ দেশের গ্রামগুলির দ্রুত পরিবর্তন হচ্ছে। গত কয়েক বছরে রাস্তা, বিদ্যুতের মতো সুবিধা গ্রামগুলিতে পৌঁছে গিয়েছে। এখন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গ্রামগুলি তথ্যের ক্ষমতা দিচ্ছে এবং সেখানে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। গ্রামগুলি থেকেও উঠে আসছে ডিজিটাল উদ্যোগ। গ্রামগুলির আট কোটি স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন পণ্য উৎপাদন করে। দেশ ও দেশের বাইরের বাজারে এইসব পণ্য যাতে পৌঁছতে পারে, সেজন্য সরকার একটি ই-কমার্স প্ল্যাটফর্ম গড়ে তুলবে। 

প্রধানমন্ত্রী বলেছেন, এখন দেশের মন্ত্র হল ভোকাল পর লোকাল। এই সময় এই ডিজিটাল প্ল্যাটফর্ম মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত ও বিশ্বের সংযোগসাধনের কাজ করবে। 
বাণিজ্যমন্ত্রক ডিজিটাল বাণিজ্যে ভারসাম্য আনতে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি) প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্ল্যাটফর্ম কেন্দ্রিক মডেলের পরিবর্তে ওপেন নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ। বিক্রেতা ও ক্রেতাদের ডিজিটালি দৃশ্যমান করার ওএনডিসি-র লক্ষ্য।   প্ল্যাটফর্ম বা অ্যাপ্লিকেশন যাই হোক না কেন, লেনদেন ওপেন নেটওয়ার্কে গড়ে তুলতে এই উদ্যোগ। 

মোদি বলেছেন, রাজ্যগুলির সমবায়গুলির ক্ষমতায়ণের জন্য সরকার নতুন মন্ত্রক তৈরি করেছে। তিনি বলেছেন, ভারত এখন সহযোগিতার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, সমবায় ভারতের ঐতিহ্য ঔ সংস্কৃতির সঙ্গে জড়িয়ে। সমবায়ে মানুষের ঐক্যবদ্ধ উদ্যম অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে। সমবায় শুধু আইন ও নিয়মের পদ্ধতি নয়। সমবায় একটা উদ্যম, যা একযোগে এগিয়ে চলার মানসিকতা। 

মোদি বলেছেন,  বড়সড় পরিবর্তন, বড় সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। বর্তমানে বিশ্ব দেখতে পেয়েছে যে, ভারতে রাজনৈতিক সদিচ্ছার কোনও অভাব নেই। সংস্কারের জন্য প্রয়োজন ভালো ও চৌকশ সুশাসন। ভারত এখন সুশাসনের নয়া অধ্যায় রচনা করেছে, বিশ্ব তা প্রত্যক্ষ করছে।


 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget