এক্সপ্লোর

মদ না পেয়ে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে অন্ধ্রপ্রদেশে বেঘোরে মৃত্যু নয় জনের

মদ না পেয়ে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে প্রাণ গেল নয়জনের। গত দুদিনে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় নয়জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কুরিচেড়ু শহরে।

হায়দরাবাদ : মদ না পেয়ে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে প্রাণ গেল নয়জনের। গত দুদিনে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় নয়জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কুরিচেড়ু শহরে। বুধবার রাতে একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে দুই জনের মৃত্যু হয়েছে। আর শুক্রবার সকালে আরও ছয়জন মারা যান। মৃতদের মধ্যে তিনজন ভিক্ষুক এবং বাকিরা স্থানীয় একটি ঝুপড়ির বাসিন্দা। গত দুদিনে প্রায় ২০ জন্য হ্যান্ড স্যানিটাইজার খেয়েছিলেন। মৃতদের বয়য় ২৫ থেকে ৬৫-এর মধ্যে। প্রকাশমের পুলিশ সুপার সিদ্ধার্থ কৌশল জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুরিচেড়ু শহরে লকডাউন ছিল। এ কারণে মদ না পেয়ে ওই ব্যক্তিরা অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার খেয়েছিলেন। প্রথমে স্থানীয় দুর্গা মন্দির চত্বরের বাসিন্দা এক ভিক্ষুক পেটে অসহ্য জ্বলুনি অনুভব করেন। বুধবার রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে আরও দুজনের তীব্র পেটে ব্যথার সমস্যা দেখা দেয়। পরিবারের সদস্যরা দারসি শহরে সরকারি হাসপাতালে তাঁদের নিয়ে যান। তাঁরা বৃহস্পতিবার সেদিন রাতেই মারা যান। আরও ছয়জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সকালে ওই ছয় জনের মৃত্যু হয়। কৌশল জানিয়েছেন, স্থানীয় দোকানগুলিকে থাকা সমস্ত স্যানিটাইজার ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতরা হ্যান্ড স্যানিটাইজার বিষাক্ত মদের সঙ্গে মিশিয়ে খেয়েছিলেন, কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। কুরিচেড়ু ও শহরের সংলগ্ন এলাকায় গত ১০ দিন ধরে লকডাউন ছিল। লকডাউনে বন্ধ ছিল সমস্ত মদের দোকান। মৃতদের পরিবারের লোকজন জানিয়েছেন, হ্যান্ড স্যানিটাইজার খাওয়ার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন তাঁরা। কতটা পরিমাণ হ্যান্ডস্যানিটাইজার তাঁরা খেয়েছিলেন, তা জানা যায়নি। অন্ধ্র সরকার দীর্ঘ লকডাউনের পর গত ৪ মে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর রাজ্যের বিভিন্ন মদের দোকানগুলিতে দেখা গিয়েছিল ক্রেতাদের ভিড়। যদিও সরকার মদের দাম বাড়িয়ে দিয়েছিল এবং দোকানের সংখ্যাও কমিয়ে দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget