এক্সপ্লোর

বারাণসী থেকে নির্বাচনকে চ্যালেঞ্জ তেজ বাহাদুরের, মোদিকে নোটিস এলাহাবাদ হাইকোর্টের

গত লোকসভা নির্বাচনের সময়ে, বারাণসী থেকে তেজ বাহাদুরকে প্রার্থী মনোনীত করে সমাজবাদী পার্টি। কিন্তু, নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার তাঁর মনোনয়ন বাতিল করায় প্রার্থীপদ খারিজ হয়ে যায় তেজ বাহাদুরের।

ইলাহাবাদ: বারাণসী লোকসভা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর সাংসদ হওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় নরেন্দ্র মোদিকে নোটিস পাঠাল এলাহাবাদ হাইকোর্ট। আদালতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএসএফ-এর প্রাক্তন জওয়ান তেজ বাহাদুর যাদব। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের সময়ে, বারাণসী থেকে তেজ বাহাদুরকে প্রার্থী মনোনীত করে সমাজবাদী পার্টি। কিন্তু, নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার তাঁর মনোনয়ন বাতিল করায় প্রার্থীপদ খারিজ হয়ে যায় তেজ বাহাদুরের। কমিশনের তরফে বলা হয়, বিএসএফ থেকে তাঁকে দুর্নীতি বা অসততার জন্য বরখাস্ত করা হয়নি, এই মর্মে বাহিনীর থেকে শংসাপত্র মনোনয়নের সঙ্গে দাখিল করতে ব্যর্থ হন ওই জওয়ান। যে কারণে, তাঁর মনোনয়ন বাতিল করা হয়। আদালতের দ্বারস্থ হয়ে তেজ বাহাদুর দাবি করেন, অন্যায়ভাবে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। আদালতে তিনি আবেদন করেন, বারাণসী থেকে মোদির সাংসদপদ খারিজ করা হোক। আদালতে ওই প্রাক্তন জওয়ান আরও দাবি করেন, মনোনয়ন খারিজ করার আগে তাঁকে তাঁর বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়নি। এরপরই, মোদিকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ অগাস্ট।

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
Mini Firoz Arrest | ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ | ABP Ananda LIVE
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন, ভবানীপুরের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Abhishek Banerjee | 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget