এক্সপ্লোর

দেশে যথেষ্ট খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় জিনিস মজুত আছে, চিন্তার কিছু নেই, আশ্বাস অমিত শাহের

কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির ক্রমাগত সমন্বয় ও সহযোগিতার আহ্বান করেছেন অমিত শাহ।

নয়াদিল্লি: দেশে যথেষ্ট পরিমাণে খাবার, ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যক সামগ্রী মজুত রয়েছে বলে আশ্বাস দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লকডাউনের মেয়াদবৃদ্ধি হলেও, কারও চিন্তার কোনও কারণ নেই।

দেশজুড়ে ২১ দিনের যে লকডাউন চলছিল, এদিনই তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, প্রত্যাশিতভাবেই, সেই মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি লকডাউনের মেয়াদবৃদ্ধির কথা ঘোষণা করেন।

এর কিছুক্ষণের মধ্যেই, ট্যুইটারে অমিত শাহ বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি জনগণকে আশ্বস্ত করছি, দেশে যথেষ্ট পরিমাণ খাদ্য, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত রয়েছে। ফলে, লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে কোনও নাগরিকের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পাশাপাশি, ধনী ও আবস্থপন্নদের উদ্দেশে তিনি আহ্বান করেন, তাঁরা যেন এগিয়ে এসে কাছে পিঠে বসবাসকারী গরিব মানুষদের সাহায্য করেন।

এদিন, ফের একবার করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, সাফাইকর্মী, পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, এঁরা সকলে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমিত শাহ বলেন, এই পরিস্থিতিতে আপনাদের সাহসিকতা ও বিচারবুদ্ধি প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করেছে। বাকি প্রত্যেকের উচিত নির্দেশিকা মেনে চলা এবং এঁদের সঙ্গে সহযোগিতা করা।

একইসঙ্গে, কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির ক্রমাগত সমন্বয় ও সহযোগিতার আহ্বান করেছেন অমিত শাহ। বলেন, এখন আমাদের এই সমন্বয়ের প্রয়াসকে আরও জোরালো করতে হবে, যাতে সব নাগরিক যথাযথভাবে লকডাউন পালন করেন। একইসঙ্গে, কোনও নাগরিকের যাতে কোনও জিনিস পেতে সমস্যা না হয়, তাও নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget