এক্সপ্লোর

অমৃতসর ট্রেন দুর্ঘটনা- সিসিটিভি ভিডিওয় স্পষ্ট, রাবণ দহনের ১ মিনিট পরেই বেরিয়ে যান নভজ্যোত কাউর

অমৃতসর: অমৃতসর ট্রেন দুর্ঘটনার পর থেকেই একের পর এক প্রশ্নে বিদ্ধ হয়েছেন পঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী নভজ্যোত সিংহ সিধুর স্ত্রী নভজ্যোত কাউর। অভিযোগ উঠেছে, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে চলে যান তিনি, চারপাশে ছিন্নভিন্ন সব শরীর ও বিধ্বস্ত জনতাকে রেখে। যদিও তিনি নিজে বারবার সেই অভিযোগ খণ্ডন করে দাবি করেন, দুর্ঘটনা সম্পর্কে তিনি জানতেন না, তার আগেই ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। এই চাপানউতোরের মধ্যে ১৯ তারিখের ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে স্পষ্ট জানা যাচ্ছে, নভজ্যোত কাউর কটার সময় মঞ্চে এসেছিলেন, কতক্ষণ ছিলেন আর কখন বেরিয়ে যান। মঞ্চ থেকে তিনটি বাড়ি দূরে রাজ কুমার নামে নামে এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ছবি। ১৯ তারিখ সন্ধেয় অমৃতসরের ধোবিঘাট এলাকায় রাবণ দহন অনুষ্ঠান ছিল। ৬টা ৪০ মিনিট নাগাদ মঞ্চে পৌঁছন নভজ্যোত কাউর। এর ১৪ মিনিট পর অর্থাৎ ৬টা ৫৪ মিনিটে রাবণের কুশপুতুলে আগুন দেওয়া হয়। সে সময় মঞ্চে ছিলেন সিধু পত্নী। এর ৩ সেকেন্ড পর জনতাকে পিষে দিয়ে বেরিয়ে যায় ট্রেন। তা অবশ্য সিসিটিভিতে ধরা পড়েনি।  রাবণ দহনের প্রায় ৫৮ সেকেন্ড পর অর্থাৎ ৬টা ৫৫ মিনিটে নভজ্যোত মঞ্চ থেকে নেমে চলে যান। তখন সম্ভবত তিনি জানতে পারেননি, এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাঁর বেরিয়ে যাওয়ার প্রায় ১ মিনিটের মাথায় শুরু হয় চেঁচামেচি, হইচই, জনতা ও পুলিশ কর্মীরা ছুটে যান রেল লাইনের দিকে। দেখুন সেই ভিডিও স্ত্রীর মুখ রক্ষায় ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছেন স্থানীয় বিধায়ক সিধু, প্রশ্ন তুলেছেন চলন্ত ট্রেনের গতি নিয়ে। তাঁর দাবি, তাঁর স্ত্রী দেরিতে অনুষ্ঠানে পৌঁছন বলে যে প্রচার চলছে তা সর্বৈব মিথ্যে, সাড়ে ছটায় অনুষ্ঠান শুরুর সময় ছিল, তিনি পৌঁছন ৬টা ৪০-এ। জোড়া ফাটকের অনুষ্ঠানের ঠিক পরেই তাঁর আরও অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, তাই বেরিয়ে যান তিনি। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার খবর দিয়ে ফোন আসে, পুলিশ কমিশনার নিজে জানান, দুর্ঘটনাস্থলে আসবেন না, মানুষ মারাত্মক ক্ষেপে রয়েছেন। সিধুর প্রশ্ন, এমনিতে ধীর গতিতে চলা ট্রেন সে রাতেই অত দ্রুত ছুটে এল কেন। এই ট্রেন বরাবর ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলে তাই এর নাম লাড্ডু ট্রেন। সে রাতেই কেন তা চলছিল ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে। এর পিছনে কারণ কী ছিল। অথচ দুর্ঘটনার আগে দু দুটি ট্রেন ওই লাইন দিয়ে যায় ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে। রেল গেটের পাশে এত বড় দুর্ঘটনার দায়িত্ব রেলের নয়তো ঠিক কার, রেল গেটের ৩০০ মিটার দূরে থেকে ট্রেন হর্ন দেয়নি কেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget