এক্সপ্লোর

৯ বছরে বাবাকে হারান, এবার মা-ও চলে গেলেন রহমানের

AR Rahman was only nine years when his father passed away. | ছোটবেলায় বাবার মৃত্যুর পর এই সঙ্গীত পরিচালককে বড় করে তোলেন মা।

চেন্নাই: মাতৃহারা হলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান। আজ চেন্নাইয়ে প্রয়াত হলেন তাঁর মা করিমা বেগম। অসুস্থ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি পোস্ট করেছেন রহমান। তবে তিনি এই ছবির সঙ্গে কিছু লেখেননি। ৯ বছর বয়সে বাবাকে হারান রহমান। এরপর তাঁকে বড় করে তোলেন মা। স্বাভাবিকভাবেই মায়ের প্রতি এই সঙ্গীত পরিচালকের আলাদা শ্রদ্ধা রয়েছে। তিনি অস্কারের মঞ্চেও মায়ের কথা উল্লেখ করেন। আজ তিনি মাতৃহারা হওয়ার পর বহু মানুষ সমবেদনা জানাচ্ছেন। রহমানের পরিবার শুরুতে হিন্দু ছিল। স্বামী রাজাগোপালা কুলশেখরা শেখর অসুস্থ হয়ে পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন এই সঙ্গীত পরিচালকের মা। সেই সময় স্বামীর সুস্থতা কামনা করে তিনি বিভিন্ন মন্দির, গির্জায় গিয়ে প্রার্থনা করতেন। এমনকী, তাঁর স্বামী যাতে দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন, তার উপায় খোঁজার জন্য জ্যোতিষবিদ, ধর্মগুরুদেরও দ্বারস্থ হতেন তিনি। কিন্তু কেউই পথ দেখাতে পারেননি। সেই সময় তিনি এক সুফি ধর্মপ্রচারকের সাক্ষাৎ পান। তাঁর সঙ্গে দেখা করে এবং কথা বলে তিনি গভীরভাবে প্রভাবিত হন। রহমানের বাবা প্রয়াত হওয়ার কয়েক বছর পরে গোটা পরিবারই ধর্মান্তরিত হয়। দিলীপ কুমার থেকে বদলে করিমা তাঁর ছেলের নতুন নাম দেন আল্লাহ রাখা রহমান। এরপর তাঁদের জীবন বদলে যায়। রহমানের বাবাও অত্যন্ত গুণী সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি মূলত মালয়লম ছবিতে কাজ করতেন। শতাধিক ছবিতে সঙ্গীত পরিচালনা করেন তিনি। তাঁর পদাঙ্ক অনুসরণ করে রহমানও সঙ্গীতের জগতে পা রাখেন। তিনি প্রথম জীবনে বিভিন্ন তথ্যচিত্র ও বিজ্ঞাপনের সঙ্গীত পরিচালনা করতেন। এরপর ন’য়ের দশকের শুরুতে তামিল ছবি ‘রোজা’-র মাধ্যমে চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখেন তিনি। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। সারা দেশে জনপ্রিয় হয় ‘রোজা’-র গান। পরবর্তীকালে ‘বম্বে’ ‘রং দে বাসন্তী’ সহ বহু ছবিতে কাজ করেন তিনি। ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির জন্য তিনি অস্কার পান। এছাড়া ৬ বার জাতীয় পুরস্কার, ২ বার গ্র্যামি অ্যাওয়ার্ডস সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণও পেয়েছেন তিনি। ২০১৭ সালে ‘লে মাস্ক’ ছবি পরিচালনাও করেন তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ‘দিল্লি ৬’-এর সঙ্গীত পরিচালক রহমান জানান, তিনি নতুন রূপে প্রকাশিত 'মসককলি' গানটি শুনে হতাশ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পুরনো গানের লিঙ্ক শেয়ার করে পোস্ট করেন তিনি। লেখেন, 'আসল গানটি উপভোগ করুন'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget