এক্সপ্লোর

পাক অধিকৃত কাশ্মীরে ৭ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, খতম ২২ সন্ত্রাসবাদী, নিহত ১১ পাক জওয়ানও

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, তাংধরের ঠিক ওপারে গজিয়ে ওঠা জঙ্গি লঞ্চপ্যাড লক্ষ্য করে শেলিং করে ভারত।

নয়াদিল্লি: পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গের ২ সেনা জওয়ানের নিহত হওয়ার জবাব হিসেবে পাক-অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি-শিবির গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, তাংধরের ঠিক ওপারে গজিয়ে ওঠা জঙ্গি লঞ্চপ্যাড লক্ষ্য করে শেলিং করে ভারত। তাতে অন্তত ২২ জন জঙ্গি খতম হয়েছে বলে খবর। নিহত ১১ পাক সেনাও। এই পরিস্থিতিতে সেনাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উপত্যকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। সেনা সূত্রে খবর, জঙ্গি শিবিরগুলিকে গুঁড়িয়ে দিতে একেবারে আর্টিলারি বা কামান ব্যবহার করা হয়। নিয়ন্ত্রণরেখার ওপারে নীলম উপত্যকায় থাকা অন্তত চারটি জঙ্গি-শিবির গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, অন্তত ৭টি প্রধান জঙ্গি শিবির ধ্বংস হয়েছে। এর পাশাপাশি, অন্তমুকামে অবস্থিত পাক সেনার জেলা সদর লক্ষ্য করেও কামান দিয়ে জবাব দেওয়া হয়।

যদিও, ভারতীয় সেনার দাবিকে খারিজ করে পাকিস্তান। ইসলামাবাদের তরফে পাল্টা দাবি করে বলা হয়, ১ পাক সেনা ও ৩ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আরও ৫ নাগরিক আহত হয়েছে। পাক সেনা আরও দাবি করে, ৯ ভারতীয় সেনা জওয়ান মারা গিয়েছে। ভারতীয় সেনার ২টি বাঙ্কার ধ্বংস হয়েছে। এর আগে এদিন ভোররাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংধর সেক্টরে পাকিস্তানের গোলাগুলিতে ২ ভারতীয় জওয়ানের নিহত হওয়ার জবাব হিসেবেই এই আর্টিলারি স্ট্রাইক করা হয় সেনার পক্ষ থেকে। এদিন সকালেই তাংধরে বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে ভারী গোলাগুলি চালায় পাক সেনা। তাতে ২ ভারতীয় সেনা জওয়ান ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়। তাংধরের জনবসতি লক্ষ্য করে ছোঁড়া পাক গোলায় একটি বাড়ি, চালের গুদাম, ২টি গাড়ি, ১৯টি গবাদি পশু সমেত ২টি গোয়াল ধ্বংস হয়। এছাড়া, চিত্রকূট গ্রামে ৬টি বাড়ি ধ্বংস হয়েছে। গত ১৩ তারিখও জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার অন্তর্গত উরি সেক্টরে পাক গোলাগুলিতে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। গত সপ্তাহে ভারতীয় সেনার নর্দার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ বলেন, জঙ্গি অনুপ্রবেশ করার লক্ষ্যেই বারবার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করছে পাকিস্তান।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget