এক্সপ্লোর

Assam Population Control:দুই সন্তান নীতি চালু হতে চলেছে অসমে, জানালেন মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা

গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা সরকারি প্রকল্পের ক্ষেত্রে ধীরে ধীরে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি রূপায়ন করব। স্কুল ও কলেজে ভর্তি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মতো কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে দুই সন্তান নীতি চালু করা যাবে না। প্রত্যেকেই এর সুবিধা পাবেন।


গুয়াহাটি: সরকারি সুবিধা পেতে দুই সন্তান নীতির দিকেই এগোচ্ছে অসম। এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।তিনি বলেছেন, তাঁর এই বার্তাকে  ঘোষণা হিসেবেও বিবেচনা করা যেতে পারে। মুখ্যমন্ত্রী বলেছেন, ঋণ মকুবই হোক বা সরকারি প্রকল্প, জনসংখ্যা নীতি সংক্রান্ত নিয়ম বিবেচনা করা হবে। তবে চা-বাগানের শ্রমিক এবং তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। ভবিষ্যতে সমস্ত সরকারি সুবিধা সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে এই জনসংখ্যা নীতি বিবেচিত হবে। জনসংখ্যা নীতি চালু হয়েছে।উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি  ও স্থানীয় নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে বিধিনিষেধ জারি হয়েছে। এবার রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেই দুই সন্তান নীতি চালু করতে চলেছে। 
গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা সরকারি প্রকল্পের ক্ষেত্রে ধীরে ধীরে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি রূপায়ন করব। স্কুল ও কলেজে ভর্তি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মতো কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে দুই সন্তান নীতি চালু করা যাবে না। প্রত্যেকেই এর সুবিধা পাবেন। কিন্তু ভবিষ্যতে মধ্যবিত্ত শ্রেণীর জন্য যদি মুখ্যমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্প চালু হয়, তাহলে দুই সন্তান নীতি প্রযোজ্য হবে। একইভাবে ধীরে ধীরে কিছু বাছাই প্রকল্পে জনসংখ্যা নীতি প্রয়োগ করা হবে। 
গত মাসেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত। তিনি বেশ কিছুদিন ধরেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে দুই সন্তান নীতির হয়ে সওয়াল করছেন। গত ১০ জুন রাজ্যের তিনটি জেলার উচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি সংখ্যালঘুদের জনসংখ্যা নিয়ন্ত্রণের বার্তা দিয়েছিলেন। দারিদ্র কমাতে তিনি ভদ্রস্থ পরিবার পরিকল্পনা গ্রহণের আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, দারিদ্র দূরীকরণের জন্য সংখ্যালঘু মহিলাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। দারিদ্র দূরীকরণে সরকার সব ধরনের চেষ্টা করবে। কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণ না করা গেলে দারিদ্র নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget