এক্সপ্লোর
গ্রেফতার অসমের ‘কিসিং বাবা’

ছবি সৌজন্যে ট্যুইটার
গুয়াহাটি: ফের গ্রেফতার এক স্বঘোষিত ধর্মগুরু। অসমের মোরিগাঁও থেকে গ্রেফতার করা হল ‘কিসিং বাবা’-কে। এই বাবার আসল নাম রামপ্রকাশ চৌহান। তাঁর দাবি, বিষ্ণুর আধ্যাত্মিক শক্তির সাহায্যে মহিলাদের আলিঙ্গন ও চুম্বন করে তিনি যে কোনও সমস্যার সমাধান করে দিতে পারেন। বাড়িতেই একটি মন্দির তৈরি করে সেখানে মহিলাদের ডাকতেন এই বাবা। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন একাধিক মহিলা। তারপরেই তাঁকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ‘কিসিং বাবা’-র দাবি, তিনি মহিলাদের বিবাহিত জীবনের সমস্যা, অশান্তি, শারীরিক বা মানসিক সমস্যার সমাধান করে দিতে পারেন। তিন মাস আগে তিনি মন্দির তৈরি করেন। মহিলাদের শোষণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারের পর তাঁকে জেরা করা হচ্ছে।
Before You Go
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















