এক্সপ্লোর

করোনার ভ্যাকসিন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সরকারি সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ঠিক হয়েছে, কাদের সবার আগে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন, সেটা চিহ্নিত করতে হবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ যাঁরা করোনার বিরুদ্ধে সামনের সারিতে লড়াই করছেন, তাঁদের বিশেষ গুরুত্ব দিতে হবে।

  নয়াদিল্লি: মঙ্গলবার ভারতের করোনা ভাইরাস পরিস্থিতি এবং ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্যাকসিনের বিষয়ে কী ধরনের প্রস্তুতি চলছে এবং কতদিনের মধ্যে ভ্যাকসিন তৈরি হতে পারে, সে বিষয়ে খোঁজ নেন তিনি। যত দ্রুত সম্ভব কার্যকরী ভ্যাকসিন তৈরির জন্য আধিকারিকদের প্রযুক্তির সাহায্য নেওয়ার পরামর্শ দেন তিনি। বহু মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য বিস্তারিত পরিকল্পনা করতেও বলেন তিনি। এই বৈঠকে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন নিয়ে যে গবেষণা চলছে, সে বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে ভারতের দায়িত্ব আছে। ভারত এ বিষয়ে আন্তর্জাতিক মহলের কাছে দায়বদ্ধ। এই বৈঠকের পর সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের মতো বড় ও বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীসম্পন্ন দেশে ভ্যাকসিনের বিষয়ে বিশেষ পরিকল্পনা করতে হবে। ওষুধ সহ চিকিৎসার সরঞ্জাম সরবরাহ, যে জনগোষ্ঠীর সবচেয়ে বেশি বিপদ, চিকিৎসার ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেওয়া, চিকিৎসার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং বেসরকারি সংস্থাগুলি ও নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।’ সরকারি সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ঠিক হয়েছে, কাদের সবার আগে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন, সেটা চিহ্নিত করতে হবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ যাঁরা করোনার বিরুদ্ধে সামনের সারিতে লড়াই করছেন, তাঁদের বিশেষ গুরুত্ব দিতে হবে। বাছবিচার ছাড়াই সাধারণ মানুষকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন যাতে সবার সাধ্যের মধ্যেই থাকে, সেটা নিশ্চিত করতে হবে। প্রযুক্তির মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করতে হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget