এক্সপ্লোর

অযোধ্যায় করোনা আক্রান্ত এক পুরোহিত, ১৫ পুলিশকর্মী, রাম মন্দিরের ‘ভূমি পূজন’-এর আগে উদ্বেগ

ট্রাস্ট সূত্রে খবর, ৫ অগাস্ট পুজো করবেন বারাণসী ও অযোধ্যার ১১ জন পুরোহিত।

অযোধ্যা: আর কয়েকদিন পরেই অযোধ্যায় রাম মন্দিরের ‘ভূমি পূজন’। কিন্তু তার আগেই করোনা আক্রান্ত হলেন একজন পুরোহিত ও কর্তব্যরত ১৫ জন পুলিশকর্মী। ফলে ৫ অগাস্টের অনুষ্ঠানের আগে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সেই আশঙ্কা অমূলক বলেই মনে করছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নিত্যগোপাল দাসের উত্তরসূরী হতে চলা মহন্ত কমল নয়ন দাস। তিনি জানিয়েছেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। মন্দিরে নিয়মিত পুজো করেন যে পুরোহিতরা, তাঁদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। গোটা মন্দির চত্বর নিয়মিত জীবাণুমুক্ত করা হবে।’ ট্রাস্ট সূত্রে খবর, ৫ অগাস্ট পুজো করবেন বারাণসী ও অযোধ্যার ১১ জন পুরোহিত। প্রদীপ দাস নামে যে পুরোহিত করোনা আক্রান্ত হয়েছেন, তাঁর ‘ভূমি পূজন’ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কথা ছিল না। ফলে আশঙ্কার কিছু নেই। অযোধ্যায় রাম মন্দিরের ‘ভূমি পূজন’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে দেশের সব পুরোহিতকে তাঁদের মন্দির ও মঠে ৫ অগাস্ট সকাল সাড়ে এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত পুজো করার অনুরোধ জানানো হয়েছে। ট্রাস্টের সম্পাদক চম্পত রাইয়ের অনুরোধ, ‘দেশের সব মানুষ টিভিতে সরাসরি ভূমি পূজন অনুষ্ঠান দেখুন আর বাড়িতে সন্ধেবেলা প্রদীপ জ্বালান।’ অযোধ্যায় এখন শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। দীপাবলির মতো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যায় যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানিয়েছেন, প্রায় ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। এছাড়া প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী সহ রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা-নেত্রীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। রাম মন্দির চত্বরে তিনদিনের বৈদিক অনুষ্ঠান শুরু হবে ৩ অগাস্ট থেকে। ৫ অগাস্ট ‘ভূমি পূজন’-এর মাধ্যমে সেই অনুষ্ঠানের সমাপ্তি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget