এক্সপ্লোর

Rajasthan: রাজস্থানের বারমেরে বাস-ট্রাকের সংঘর্ষ, হত অন্তত ৫

5 dead, several injured in collision between a passenger bus and truck in Rajasthan. | বাসটিতে অন্তত ২৫ জন যাত্রী ছিলেন। পাঁচজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

বারমের (রাজস্থান): রাজস্থানের বারমের জেলায় ভয়াবহ দুর্ঘটনা। বাস-ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল অন্তত পাঁচজনের। পুলিশ সূত্রে খবর, বারমের জেলার পাঁচপাড্রার কাছে বারমের-জোধপুর হাইওয়েতে একটি ট্যাঙ্কার ট্রেলারের সঙ্গে সংঘর্ষের জেরে বেসরকারি বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে অন্তত ২৫ জন যাত্রী ছিলেন। পাঁচজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই বারমেরের জেলাশাসককে দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বেসরকারি বাসটি বালোত্রা অঞ্চল থেকে রওনা দেয়। হাইওয়েতে উল্টোদিক থেকে আসা একটি ট্যাঙ্কার বাসটিকে ধাক্কা মারে। ট্যাঙ্কারটি ভুল লেনে আসছিল। এই দুর্ঘটনার পরেই স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। পাঁচপাড্রার বিধায়ক মদন প্রজাপত এবং রাজস্থানে পরিবেশ ও বন মন্ত্রী সুখরাম বিষ্ণোই ঘটনাস্থলে পৌঁছন।

একটি সূত্রে খবর, এই দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বাসটি থেকে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি যাত্রীদের সম্পর্কে এখনও পর্যন্ত কোনও খোঁজ নেই।

বারমের জেলার পুলিশ সুপার দীপক ভার্গব অবশ্য জানিয়েছেন, ‘রাজস্থানের বারমের জেলার পাঁচপাড্রার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে।’

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রাজস্থানের মুখ্যমন্ত্রী নিজে এই দুর্ঘটনার পর পরিস্থিতির বিষয়ে খোঁজ নিয়েছেন। সরকারি আধিকারিকদের দ্রুত উদ্ধারকার্য পরিচালনার বিষয়ে নির্দেশ দিয়েছেন গহলৌত। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি।

বারমের জেলা প্রশাসনের আধিকারিকরা আবার জানিয়েছেন, অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছেন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনে পুড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে এই গুরুতর দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget