এক্সপ্লোর

বেঙ্গালুরুতে ধৃত মাদক কারবারীর সঙ্গে যোগ? কেরলের সিপিএম সাধারণ সম্পাদকের ছেলেকে জেরা ইডি-র

মাদকের কারবারীদের সঙ্গে যোগ থাকার কথা অস্বীকার করেছেন বিনেশ কোদিয়েরি।

নয়াদিল্লি: মাদকের কারবারী মহম্মদ অনুপের সঙ্গে যোগ থাকার অভিযোগে সিপিএম সাধারণ সম্পাদক কোদিয়েরি বালকৃষ্ণণের ছেলে বিনেশ কোদিয়েরিকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বিনেশকে জেরা করা হয়। বেঙ্গালুরু মাদককাণ্ডে অনুপকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সোনা পাচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীদের জেরার মুখে অনুপ স্বীকার করেছেন, ২০১৩ সালে বেঙ্গালুরুতে আসার পর আফ্রিকান পড়ুয়াদের মাদক সরবরাহ শুরু করেন। তাঁর রেস্তোঁরা খোলার জন্য বিনেশ আর্থিক সহায়তা করেন বলেও জানিয়েছেন অনুপ। তাঁকে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করলেও, তাঁর সঙ্গে মাদকের কারবারীদের যোগ থাকার কথা জানতেন না বলে দাবি করেছেন বিনেশ। তদন্তকারীরা জানিয়েছেন, কেরলে কোকেন, এলএসডি, এমডিএমএ পাচারের ক্ষেত্রে অনুপের বড় ভূমিকা ছিল। তার সঙ্গে বেশ কয়েকজন তরুণ অভিনেতা ও রাজনীতিবিদদের যোগ ছিল। ২৮ অগাস্ট কন্নঢ় টিভি তারকা ডি অনিকা ও রিজোশ রবীন্দ্রনের সঙ্গে অনুপকেও গ্রেফতার করা হয়। এরই মধ্যে বিনেশের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা তিনটি সংস্থার ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে কোঝিকোড় ও বেঙ্গালুরুর দু’টি সংস্থা ২০১৫ থেকে বার্ষিক রিপোর্ট জমা না দেওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে রেজিস্ট্রার অফ কোম্পানিজ। তিরুঅন্তপুরমের সংস্থাটির সঙ্গে আবার সোনা পাচারকাণ্ডে অভিযুক্ত স্বপ্না সুরেশের যোগ থাকার অভিযোগ উঠেছে। ইডি-র সন্দেহ, এই সংস্থাগুলির অস্তিত্ব শুধু খাতায়-কলমেই ছিল। অর্থপাচার ও বিদেশি মুদ্রা বিনিয়মের জন্যই সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছিল। মাদক ও সোনা পাচারের সঙ্গেও সংস্থাগুলির যোগ আছে কি না, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget