এক্সপ্লোর

Bird Flu: দেশের ৫ রাজ্যে বার্ড ফ্লু-র প্রকোপ, সতর্কবার্তা কেন্দ্রের

Bird Flu has not yet transmitted to humans, said Central Government. | কেন্দ্রের দাবি, এখনও পর্যন্ত মানব দেহে ছড়ায়নি সংক্রমণ।

সঞ্চয়ন মিত্র ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: করোনা কাঁটার মধ্যে এবার চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু। পাঁচ রাজ্যে ধরা পড়েছে বার্ড ফ্লু-এর প্রকোপ। কেন্দ্রের দাবি, এখনও পর্যন্ত মানব দেহে ছড়ায়নি সংক্রমণ। সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্র। ভারতে করোনায় এখনও অবধি দেড় লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭১। করোনা কাঁটার মধ্যে এবার আতঙ্ক বাড়াল বার্ড ফ্লু। এ যেন গোদের ওপর বিষফোড়া! মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুতে বার্ড ফ্লুর আশঙ্কায় সতর্কতা জারি করছে কেন্দ্র।। উদ্বেগ বাড়িয়ে কেরলের কোট্টায়মে ১০ হাজার হাঁসের বাচ্চা মারা গেছে। মধ্যপ্রদেশের ১০টি জেলায় ৫০০-র উপর কাকের মৃত্যু হয়েছে। হিমাচলের কাংড়ায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭০০টি পরিযায়ী পাখির। এই পরিস্থিতিতে কেরল থেকে পোলট্রিজাত সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রদেশ সরকার। বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাখিদের এক ধরনের জ্বর। যার জন্য দায়ী এইচ৫এন১ ভাইরাস।বার্ড ফ্লু রোগে আক্রান্ত হাঁস-মুরগির মাংস ও ডিম থেকে মানুষের শরীরে প্রবেশ করতে পারে এই ভাইরাস। এইচ৫এন১ ভাইরাস আক্রান্ত পরিযায়ী পাখিদের মাধ্যমে এই রোগ খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। করোনা আবহে বার্ড ফ্লু নিয়ে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মৎস্য এবং প্রাণী কল্যাণ দফতর। দিল্লিতে বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে তারা। গত কয়েকদিনে শয়ে শয়ে পাখির মৃত্যু হয়েছে কেরল, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানে। বার্ড ফ্লু-কে ‘রাজ্যের বিপর্যয়’ ঘোষণা করে কেরলের দুই জেলায় সতর্কতা জারি করেছে পিনারাই বিজয়ন সরকার। হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও অসংখ্য পাখির মৃত্যুর খবর মিলেছে। হিমাচলের কাংড়া জেলায় সংক্রমণ এড়াতে মুরগি ও মুরগির ডিম ও মাছ বিক্রির উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রাজ্যস্থানের প্রাণীসম্পদ বিভাগের মুখ্যসচিব কুঞ্জিলাল মিনা জানিয়েছেন, বার্ড ফ্লু-র কারণেই একাধিক কাকের মৃত্যু হয়েছে। শুধু ঝালওয়ারই নয় পার্শ্ববর্তী কোটা, যোধপুর জেলাতেও এরকম মরা কাক উদ্ধার হয়েছে। হিমাচল প্রদেশ, রাজস্থান এবং কেরালায় বিপুল সংখ্যক পাখির মৃত্যুর বিষয়টি লক্ষ্য করে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে রোগের বিস্তার রক্ষার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিতে বলেছে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget