এক্সপ্লোর

‘গুজরাতের ওয়াশিং পাউডার’ দিয়ে পরিষ্কার করে কংগ্রেস, এনসিপি নেতাদের দলে নিচ্ছে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীসের ‘মহাজনাদেশ যাত্রা’-র মোকাবিলায় এনসিপি-র ‘শিবস্বরাজ্য যাত্রা’-কে ‘শেষযাত্রা’ বলেও কটাক্ষ করেছেন দানভে।

মুম্বই: কংগ্রেস ও এনসিপি নেতাদের দলে নেওয়ার আগে ‘গুজরাতের ওয়াশিং পাউডার’ দিয়ে তাঁদের পরিষ্কার করে নেয় বিজেপি। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের কথা উল্লেখ করে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীসের ‘মহাজনাদেশ যাত্রা’-র মোকাবিলায় এনসিপি-র ‘শিবস্বরাজ্য যাত্রা’-কে ‘শেষযাত্রা’ বলেও কটাক্ষ করেছেন দানভে। এক জনসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই দানভে বলেছেন, ‘আমাদের কাছে গুজরাতের ওয়াশিং পাউডার আছে। কংগ্রেস ও এনসিপি নেতাদের আগে পরিষ্কার করে তারপর দলে নেয় বিজেপি। একদিকে মুখ্যমন্ত্রী ফঢ়ণবীসের মহাজনাদেশ যাত্রায় মানুষের ভিড় দেখা যাচ্ছে, অন্যদিকে এনসিপি-র শেষযাত্রা চলছে। মানুষ সাধারণত শেষযাত্রায় যোগ দেন। তবে এনসিপি-র অনেক নেতা এই যাত্রায় নেই। এনসিপি-র লোকজনই এই যাত্রা এড়িয়ে যাচ্ছেন।’ দানভেকে পাল্টা কটাক্ষ করে এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডের ট্যুইট, ‘আপনি ঠিক বলেছেন। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন অত্যাচারী, অসংবেদনশীল, কৃষক-বিরোধী সরকারের শেষযাত্রা চলছে। তবে আপনার ভুল সংশোধন করে দিচ্ছি। স্বৈরাচারী সরকারের প্রতি শোকজ্ঞাপনের জন্য বহু মানুষ শিবস্বরাজ্য যাত্রায় যোগ দিচ্ছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget