এক্সপ্লোর

রাহুল মানসিক রোগী, মোদীর সঙ্গে পাল্লা দিতে চান, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন! বিদ্রূপ বিজেপি যুবমোর্চার শীর্ষ নেতার

আমদাবাদ: রাহুল গাঁধী একটা মানসিক রোগী, যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন! কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করলেন বিজেপির যুবশাখা ভারতীয় জনতা যুবমোর্চার (বিওয়াইজেএম) জাতীয় সাধারণ সম্পাদক অভিজিত্ মিশ্র। রাহুলকে টার্গেট করে তিনি এও বলেন, ওঁকে নেতা করার জন্য কংগ্রেসকে ধন্যবাদ দিতে চাই। এতে আমাদেরই লাভ। রাহুল বাবা কংগ্রেস সভাপতি থাকলে আমাদের উদ্বেগের কিছু নেই। রাহুল নরেন্দ্রভাইয়ের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছেন! গুজরাত বিজেপির একাধিক নেতা ও রাজ্যের এক মন্ত্রীর সামনেই দলীয় সভায় কংগ্রেস সভাপতিকে এভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করেন তিনি। বিজেপি যুবনেতাটি আরও বলেন, দেশের যুবসমাজের শাহরুখ খান, সলমন খান, আমির খানের মতো তারকাদের পরিবর্তে আদর্শ করা উচিত মহারানা প্রতাপ, শিবাজী, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, মঙ্গল পান্ডে ও গুরু গোবিন্দ সিংহের মতো মহান নেতাদের। তারপরই তিনি বলেন, রূপোর চামচ মুখে করে জন্ম হয়েছে যে ছেলেটার, যে একটা মানসিক রোগী, সে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। সামান্য পাত্রে বেড়ে ওঠা চারাগাছ বটবৃক্ষ হয়ে ওঠার স্পর্ধা এরকম মূর্খরাই প্রধানমন্ত্রী হতে চায়। পাশাপাশি ২০১৬-য় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বাম ছাত্রদের বিরুদ্ধে আজাদি স্লোগান দেওয়ার অভিযোগের প্রতি ইঙ্গিত করে তিনি কটাক্ষের সুরে বলেন, দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজাদি বাহিনী, যাদের ঘাঁটি জেএনইউ। কখনও কখনও ওরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে কাশ্মীরের আজাদি চায়। ওদের বলছি, স্বাধীনতা দেওয়ার সব আয়োজন করা হয়েছে। দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, আজাদি গ্যাং বা মাওবাদীরা কখনও আমাদের আদর্শ হতে পারে না। প্রায় পুরো পৃথিবী থেকে মুছে গিয়েছে ওদের আদর্শ। মাত্র দুটো দেশে টিমটিম করে এখনও জ্বলছে। দুর্ভাগ্যের কথা, সেই আদর্শ এখনও রয়ে গিয়েছে জেএনইউতে। দলীয় কর্মীদের তা নির্মূল করে দেওয়ার শপথ নিতে বলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget