এক্সপ্লোর

কুয়োয় আটক শিশু সুজিতকে নিয়ে উদ্বিগ্ন মোদি, উদ্ধার করতে পাশেই খোঁড়া হয়েছে ৪০ ফিট গর্ত

সমস্যা ঘটাচ্ছে এলাকার মাটিতে মিশে থাকা সব পাথর। মন্ত্রী বিজয়ভাস্কর জানিয়েছেন, উদ্ধার শেষ পর্যায়ে পৌঁছলেও পাথরের জন্য দ্রুত গর্ত খুঁড়তে সমস্যা হচ্ছে।

চেন্নাই: শুক্রবার কুয়োর জন্য খোঁড়া প্রায় ১০০ ফিট গর্তে পড়ে গিয়েছিল তামিলনাড়ুর নাদুকাট্টুপাত্তির ২ বছরের সুজিত উইলসন। এখনও বার করা যায়নি তাকে। তবে উদ্ধারকারী দল জানিয়েছে, উদ্ধারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে তারা। ওই গর্তের পাশেই সমান্তরাল একটি গর্ত খোঁড়ার কাজ চলছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪০ ফিট গর্ত খুঁড়তে সক্ষম হয়েছেন তাঁরা। উদ্ধারকার্য নিয়ে খোঁজখবর নিয়েছেন নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর উপ মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম ঘটনাস্থলে গিয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর ছেলে ও লোকসভা সাংসদ ওপি রবীন্দ্রনাথ কুমার। বাবা-ছেলে খতিয়ে দেখছেন পরিস্থিতি, শিশুটির বাবা মায়ের সঙ্গে দেখাও করেছেন। এছাড়া রয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর, শুল্কমন্ত্রী আর বি উদয়কুমার ও আরও সরকারি আধিকারিক। রাজ্যের শুল্কবিভাগের কমিশনার জে রাধাকৃষ্ণণ জানিয়েছেন, বিকল্প ওই গর্ত দিয়ে উদ্ধারকারীরা সুজিতের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন। আর ৪-৫ ঘণ্টার মধ্যেই উদ্ধারকাজের চূড়ান্ত পর্ব শুরু করা যাবে বলে জানিয়েছেন তিনি। যদিও রাধাকৃষ্ণণ জানিয়েছেন, মাটিতে পাথর থাকায় গর্ত খুঁড়তে সমস্যা হচ্ছে। রবিবার রাতে রমানাথপুরম থেকে আরও একটি ড্রিলিং মেশিন আনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, 'দ্বিতীয় মেশিনটি কাজ শুরু করার পর ১০ ঘণ্টায় চার ফিট গর্ত খোঁড়া সম্ভব হয়েছে।' তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর জানিয়েছেন, খননকার্যের শুরুতে পাথর পড়ে গর্ত বুজে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ৪০ ফিট খোঁড়া হয়ে যাওয়ার পর তাঁদের ধারণা, আর ধস নামার আশঙ্কা নেই। গোটা ঘটনায় উদ্বিগ্ন মোদি টুইট করেছেন, 'খুদে সাহসী সুজিত উইলসনের জন্য প্রার্থনা করছি। মুখ্যমন্ত্রী পালানিস্বামীর সঙ্গে উদ্ধারকার্য নিয়ে কথা বলেছি। শিশুটিকে নিরাপদে রাখার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।' শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির কাছে খেলতে খেলতে সুজিত ওই গর্তে পড়ে যায়। পরে সে আরও ভেতরে চলে যায় আর এখন আটকে রয়েছে গর্তের মধ্যে প্রায় ১০০ ফুট গভীরে। উদ্ধারকারী দল জানিয়েছে, গর্ত থেকে ৩ মিটার মত দূরে একইরকম গর্ত খুঁড়ছে তারা, যাতে ভিতরে নেমে ছেলেটিকে তুলে আনা যায়। গর্ত খোঁড়া হয়ে গেলে দমকল কর্মীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নীচে নেমে পড়বেন। জানা গিয়েছে, ছেলেটি এখনও বেঁচে তবে অজ্ঞান হয়ে গিয়েছে সে। ২৫ জন পেশাদার রয়েছেন এই উদ্ধারকারী দলে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের ৬জন সদস্য রয়েছেন উদ্ধারকারী দলে। সুজিতের কাছে সারাক্ষণ পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন। তাঁরা জানিয়েছেন, তাঁরা সুজিতকে উদ্ধারের ব্যাপারে আশাবাদী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget