এক্সপ্লোর

Buddhadeb Birthday Wishes: বুদ্ধদেব ভট্টাচার্য ৭৭, শুভেচ্ছাবার্তায় কী লিখলেন রাজ্যপাল

সোমবার, ১ মার্চ। বুদ্ধদেব ভট্টাচার্যর জন্মদিন। ৭৭ বছর সম্পূর্ণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

কলকাতা: সোমবার, ১ মার্চ। বুদ্ধদেব ভট্টাচার্যর জন্মদিন। ৭৭ বছর সম্পূর্ণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সকাল থেকে শুভেচ্ছাবার্তায় ভাসলেন। সকালেই ট্যুইট করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যিনি দায়িত্ব নিয়ে রাজ্যে এসেই পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেবের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। পরে যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল।

সোমবার সকালে জগদীপ ধনকড় ট্যুইট করেন, 'পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। জ্ঞানী মানুষ। পাঁচ দশক মানুষের মধ্যে কাটিয়েছেন। যার মধ্যে দশ বছরেরও বেশি মুখ্যমন্ত্রী ছিলেন। সরল জীবনযাপনের জন্য উনি বাকি সকলেরে চেয়ে আলাদা। মহত্বের উদাহরণ উনি। প্রার্থনা করি উনি আনন্দের সঙ্গে বাঁচুন, দীর্ঘজীবী হোন।'

রবিবার ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামেদের ডাকা জনসভা। সহযোগী ছিল কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। এই প্রথমবার বামেদের ব্রিগেডের মঞ্চে ছিল না কোনও রাজনৈতিক দলের নাম। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জোটকে তুলে ধরার প্রচেষ্টাতেই নতুন এই সমীকরণ। সেই সঙ্গে এই প্রথম ব্রিগেডে বামেদের জনসভায় অনুপস্থিত ছিলেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্য।

জনসভার আগের রাত থেকেই ব্রিগেডমুখী ছিল জনতার ঢল। প্রত্যন্ত জেলা থেকে দলে দলে এসেছিলেন বামেদের কর্মী-সমর্থকেরা। বেজেছে ঢাক-ঢোল-ধামসা-মাদল। মুহূর্মুহূ উঠেছে স্লোগান। আর বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন ঘরবন্দি। ৫৯ এ পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়ি ছিল শান্ত। নিস্তরঙ্গ। বামেদের ব্রিগেড। অথচ তিনি গৃহবন্দি। অসুস্থ। শ্বাস-প্রশ্বাস নিতেও সমস্যা রয়েছে। ব্রিগেডে যাওয়ার জন্য ছটফট করছেন। ইচ্ছে ছিল ষোলো আনা। তবে চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই থাকতে হয়েছে। মন খারাপ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বাম কর্মী-সমর্থকদের জন্য তাঁর বার্তাতেও সেই যন্ত্রণার ছাপ।

২০১৫ সালের ব্রিগেডে ১৮ মিনিট বক্তৃতা দিয়েছিলেন বুদ্ধবাবু। ২০১৯ সালের ব্রিগেডে অসুস্থ শরীরেও গিয়েছিলেন। নাকে অক্সিজেনের নল লাগিয়ে। কিন্তু শ্বাসকষ্টের জন্য গাড়ি থেকে নামতে পারেননি। সেই অর্থে এবারের ব্রিগেডই বুদ্ধবাবুকে ছাড়া বামেদের প্রথম সমাবেশ। 

অসুস্থ থাকায় গৃহবন্দি হয়েই জন্মদিন কাটাতে হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget