এক্সপ্লোর

দেখুন, বাজেটে কোন পাঁচটি পদক্ষেপে আরও উন্নতি হতে পারে ভোগ্যপণ্যের বাজারের

নয়াদিল্লি: ভারতে ভোগ্যপণ্য শিল্পের উন্নতি হচ্ছে। এর কৃতিত্ব প্রাপ্য মোদি সরকারের। ২০১৪ সালের জুলাই থেকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নতির জন্য একের পর এক পদক্ষেপের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণও বাড়ানো হয়েছে। এছাড়া ভোগ্যপণ্য ও বৈদ্যুতিন যন্ত্রাংশের উপর থেকে জিএসটি-র হার কমানো হয়েছে। পর্যবক্ষেকদের মতে, এবারের বাজেটে পাঁচটি পদক্ষেপে ভোগ্যপণ্যের বাজারের আরও উন্নতি হতে পারে। দেখুন, সেই পাঁচটি পদক্ষেপ কী- ১. আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধিলোকসভা নির্বাচনের আগে এটাই মোদি সরকারের শেষ বাজেট। এই বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন শিল্পক্ষেত্র থেকে আয়কর আইনের ৮০ সি ধারায় বিনিয়োগের বিনিময়ে আয়কর ছাড়ের পরিমাণ বাড়ানোরও দাবি জানানো হয়েছে। আয়কর ছাড়ের পরিমাণ বাড়লে মানুষের হাতে আরও টাকা থাকবে। এর ফলে ভোগ্যপণ্যের বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে। ২. জিএসটি-র হার সংশোধনকেন্দ্রীয় সরকার জিএসটি-র হারে ইতিমধ্যেই কিছু বদল এনেছে। তবে আরও বদল চাইছেন ভোগ্যপণ্য শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাঁদের মতে, জিএসটি-র হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হলে এলসিডি টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন ভোগ্যপণ্যের বিক্রি বাড়বে। শহরাঞ্চলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিক্রি বাড়লেও, গ্রামে এখনও সেভাবে চাহিদা তৈরি হয়নি। জিএসটি-র হার ২৮ শতাংশ থেকে কমানো হলে গ্রামেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিক্রি বাড়তে পারে। ৩. গ্রামীণ অর্থনীতিএর আগের সবকটি বাজেটে মোদি সরকার গ্রামের উপর জোর দিয়েছিল। বিদ্যুৎ সংযোগ, সড়ক, স্বচ্ছ ভারত অভিযান বা স্বাস্থ্য প্রকল্পের ফলে গ্রামীণ ভারতের উন্নতি হয়েছে। ভারতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়ার ফলে ভোগ্যপণ্যের চাহিদা বাড়তে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তাই এবারের বাজেটেও গ্রামীণ অর্থনীতির উপর জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ৪. ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং অনলাইন মার্কেটকেন্দ্রীয় সরকার ডিজিটাল অর্থনীতির উপর জোর দিচ্ছে। ভারতে ভোগ্যপণ্য ও স্মার্টফোনের বিক্রির উপর অনলাইন মার্কেটের ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের মতে, ই-কমার্সের ক্ষেত্রে সাবধানে পা ফেলতে হবে সরকারকে। ২৫০ কোটি টাকার কম টার্নওভারের ক্ষেত্রে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলির কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে মোদি সরকার। এবারের বাজেটে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য আরও ইতিবাচক ঘোষণা থাকবে বলে আশা করা হচ্ছে। ৫. কর্মসংস্থানজিডিপি বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মসংস্থান। এর ফলে অর্থনীতিও চাঙ্গা হয়। মোদি সরকার যদি কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে এবং আয় বৃদ্ধি করতে পারে, তাহলে ভোগ্যপণ্যের বাজারের উপর সরাসরি প্রভাব পড়বে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget