এক্সপ্লোর

'বিক্রিও করা যাবে না, এবছর কালীপুজো, দিওয়ালি, ছটপুজোয় রাজ্যের সর্বত্র নিষিদ্ধ বাজি', নির্দেশ হাইকোর্টের

‘দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো’‘রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে নিষিদ্ধ হোক ছটপুজো’, প্রাথমিক পর্যবেক্ষণ আদালতের‘বাজি বাজারকে সাময়িক অনুমোদন নয় বলে সিদ্ধান্ত পুরসভার’, জানান ফিরহাদ হাকিম

কলকাতা: করোনা সংক্রমণ ও বায়ুদূষণের কথা মাথায় রেখে এবছর রাজ্যে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্টে। একইসঙ্গে দুর্গাপুজোর মতো কালীপুজো নিয়েও একাধিক নির্দেশিকা জারি করেছে উচ্চ আদালত।

এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ‘সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল এবছরের জন্য। রাজ্যের সর্বত্র বাজি নিষিদ্ধ। কালীপুজো, দিওয়ালি, ছটপুজোয় বন্ধ বাজি। বিক্রিও করা যাবে না। ’ এই নির্দেশ নিশ্চিত করতে পুলিশকে দায়িত্ব নিতে বলেছে আদালত।

একইসঙ্গে, কালীপুজো সহ মরশুমের বাকি পুজোগুলি নিয়েও নির্দেশিকা দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, ‘দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো। বিধিনিষেধ মেনে হোক জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো।’

আদালতের নির্দেশ অনুয়ায়ী, ‘১৫০ স্কোয়ার মিটার বা কম আয়তনের প্যান্ডেলে ১০ জন। ১৫০ থেকে ৩০০ স্কোয়ার মিটারের প্যান্ডেলে ১৫ জন। ৩০০ স্কোয়ার মিটারের বেশি প্যান্ডেলে ৪৫ জন।’

কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছে, ‘প্যান্ডেল থেকে ৫ মিটার এলাকা নো-এন্ট্রি জোন। ঢাকিদের প্রবেশাধিকার থাকবে। বিসর্জনে বাজনা এবং আলোকসজ্জা করা যাবে না। বিসর্জনে ঘাটে বেশি লোক নয়।’

পাশাপাশি, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে ছটপুজো প্রসঙ্গেও এদিন মন্তব্য দিয়েছে আদালত। বেঞ্চের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে নিষিদ্ধ হোক ছটপুজো। একইসঙ্গে আদালত জানিয়েছে, ‘গঙ্গা বা অন্য জলাশয়ে ছটের দিন কীভাবে ভিড় নিয়ন্ত্রণ’, তা আদালতকে জানাক রাজ্য।’

কালীপুজোয় দূষণ-রোধে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। ‘বাজি বাজারের সাময়িক অনুমোদন নয় বলে সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এমনটাই জানিয়েছেন পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget