এক্সপ্লোর

গডসেকে 'প্রকৃত দেশপ্রেমিক' বলেছেন, প্রজ্ঞাকে কখনই ক্ষমা করতে পারব না, বললেন মোদি

তিনি বলেন, গাঁধীজি বা নাথুরাম গডসে সম্পর্কে যা-ই বলা হয়েছে, তা সমাজের কাছে খুবই খারাপ, অন্যায়, নিন্দার যোগ্য। শিক্ষিত, সংস্কৃতিমনস্ক সমাজে এ ধরনের ভাষা মেনে নেওয়া যায় না। এ ধরনের চিন্তাভাবনারও স্থান নেই। তাই যাঁরা এমন করছেন, তাঁদের একশবার ভাবা উচিত। উনি ক্ষমা চেয়েছেন বটে, কিন্তু আমি কখনই তাঁকে পুরোপুরি ক্ষমা করতে পারব না।

খারগোন: সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘প্রকৃত দেশপ্রেমিক’ বলে প্রশংসা করায় তীব্র অসন্তোষ প্রকাশ করে নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, এজন্য তিনি কখনও তাঁকে ক্ষমা করবেন না। সাধ্বীকে ভোপাল লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। রবিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের প্রাক্কালে মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত প্রজ্ঞার গডসে বন্দনায় প্রবল অস্বস্তিতে পড়ে ইতিমধ্যে তাঁর মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে বিজেপি। এটা দলের অবস্থান নয় বলে স্পষ্ট করেছে তারা। প্রজ্ঞাও গতকালই ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার করেছেন। কিন্তু তারপরও বিতর্কের ইতি হয়নি। এবার স্বয়ং প্রধানমন্ত্রী মুখ খুলে নির্বাচনী প্রচারের শেষদিন একটি টিভি চ্যানেলকে জানান, প্রজ্ঞার মন্তব্য সমাজের পক্ষে ক্ষতিকর। তিনি বলেন, গাঁধীজি বা নাথুরাম গডসে সম্পর্কে যা-ই বলা হয়েছে, তা সমাজের কাছে খুবই খারাপ, অন্যায়, নিন্দার যোগ্য। শিক্ষিত, সংস্কৃতিমনস্ক সমাজে এ ধরনের ভাষা মেনে নেওয়া যায় না। এ ধরনের চিন্তাভাবনারও স্থান নেই। তাই যাঁরা এমন করছেন, তাঁদের একশবার ভাবা উচিত। উনি ক্ষমা চেয়েছেন বটে, কিন্তু আমি কখনই তাঁকে পুরোপুরি ক্ষমা করতে পারব না। এর আগে বিজেপি সভাপতি অমিত শাহও প্রজ্ঞা, কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে ও কর্নাটকের বিজেপি সাংসদে নলিন কুমার কাতিলের গাঁধী ঘাতককে মহান করে দেখানো মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে জানান, ওঁদের বক্তব্য দলীয় আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ১০ দিনের মধ্যে তাঁদের ব্যাখ্যা চাইতে তিনি নির্দেশ দেন দলীয় শৃঙ্খলারক্ষা কমিটিকে। প্রজ্ঞা গতকাল মধ্যপ্রদেশে রোড শো চলাকালে বলেন, নাথুরাম গডসেজি দেশপ্রমিক ছিলেন, আছেন, থাকবেনও। যারা তাঁকে সন্ত্রাসবাদী বলে, তাদেরই আত্মসমীক্ষা করা উচিত। এবারের নির্বাচনে তারা জবাব পেয়ে যাবে। দক্ষিণী জনপ্রিয় তারকা কমল হাসান সম্প্রতি গডসকে ‘ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী’ বলায় এটাই ছিল প্রজ্ঞার প্রতিক্রিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget