এক্সপ্লোর

জেলে প্রথম রাত, একা গারদে থাকতে ভয় করে, সিবিআই-কে জানালেন চিদম্বরম

জানা গিয়েছে, তিনি তদন্তে সহযোগিতা করছেন না।

নয়াদিল্লি: একেই বলে গ্রহের ফের। যে সিবিআই অফিস উদ্বোধনে একদিন সশরীরে হাজির ছিলেন তিনি, আজ সেখানেই রাত কাটাতে বাধ্য হলেন পালানিয়াপ্পন চিদম্বরম। মধ্য দিল্লির সিবিআই সদর দফতরে বন্দি রয়েছেন তিনি। গতকাল রাতে গ্রেফতারের পর প্রথমে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর শুরু হয় জেরা। রাত সাড়ে বারোটা পর্যন্ত জেরা চলে। সিবিআই সূত্রে খবর, তদন্তকারী অফিসারকে আইনের পাঠ পড়ানোর চেষ্টা করেন চিদম্বরম। অফিসার জানান, চিদম্বরম এখন হেফাজতে রয়েছেন। এরপর গারদে যাওয়ার কথা বলায়, চিদম্বরম জানান, তিনি একা থাকতে পারেন না, ভয় করে। এরপর তদন্তকারী অফিসার তাঁর সঙ্গে যান। সিবিআই সূত্রে খবর, রাতে তিনবার জল খান চিদম্বরম। সকালে চা দেওয়া হয় তাঁকে। সকাল ৮টা থেকে ফের শুরু হয় জেরা। দেওয়া হয় বাড়ি থেকে আসা খাবার, জামাকাপড় পরিবর্তনেরও সুযোগ দেওয়া হয়। তবে জানা গিয়েছে, তিনি তদন্তে সহযোগিতা করছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সুবাদে একদিন এই সিবিআই রিপোর্ট করত চিদম্বরমকে। ২০১১-র ৩০ জুন নতুন ভবন উদ্বোধনের পর ভিজিটর্স বুকে এখনও দেখা যায় তাঁর লেখা নোট, ১৯৮৫ থেকে নানাভাবে সিবিআই-এর সঙ্গে কাজ করার পর এই সংস্থা তার নতুন ঘর পেয়েছে দেখে আমি গর্বিত। দেশের শ্রেষ্ঠ তদন্তকারী সংস্থা আরও শক্তিশালী হোক, হয়ে উঠুক প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভবন উদ্বোধনের পর মন্ত্রীদের গোটা বহুতল ঘুরিয়ে দেখানো হয়, বাদ যায়নি একতলার লকআপও। গতরাতটা সেখানেই, ৫ নম্বর লকআপে কাটিয়েছেন চিদম্বরম। ঘরের বাইরে ছিলেন দুজন রক্ষী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়া-য় ৩০৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ সংক্রান্ত মামলায় দুর্নীতির অভিযোগে চিদম্বরমকে গ্রেফতার করা হয়েছে। আইএনএক্স মিডিয়া-র মালিক পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় শিনা বরা হত্যা মামলায় আগেই গ্রেফতার হয়েছেন। চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের একটি সংস্থার মাধ্যমে ওই অর্থ হাতবদল হয় বলে অভিযোগ।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget