এক্সপ্লোর

President on Covid Vaccination: ১০০ কোটি ডোজ টিকাকরণ: দেশ ইতিহাস গড়েছে, সব নাগরিককে অভিনন্দন, ট্যুইট রাষ্ট্রপতির

৯ মাসে ১০০ কোটি ডোজ করোনা টিকা দিয়ে রেকর্ড ভারতের।

পটনা: দেশে ১০০ কোটি ডোজ করোনার টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি ট্যুইট করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি লিখেছেন, ‘দেশ আজ ইতিহাস গড়েছে। সব নাগরিক এক হয়ে ১০০ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরোতে সাহায্য করেছেন। এই নজির গড়ার জন্য দেশের সব নাগরিককে অভিনন্দন জানাচ্ছি।’

করোনার বিরুদ্ধে লড়াইয়ে, ১০০ কোটি ভ্যাকসিনেশনের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ভারত। চিনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনেশনের রেকর্ড হল বৃহস্পতিবার। এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য বলছে, প্রায় ৭১ কোটি ৩ লক্ষ পূর্ণবয়স্ক ব্যক্তি পেয়েছেন ভ্যাকসিনের প্রথম ডোজ। দু’টি ডোজই পেয়েছেন প্রায় সাড়ে ২৯ কোটি দেশবাসী। ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয় করোনার টিকাকরণ। ৯ মাস পাঁচ দিনে ১০০ কোটির লক্ষ্যমাত্রা পূরণ হল।

এই প্রেক্ষিতে এদিন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আজ একুশে অক্টোবর ইতিহাসে স্থান পেয়েছে।  দেশ ১০০ কোটি ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা পার করেছে। সবচেয়ে বড় মহামারী মোকাবিলার জন্য ১০০ কোটির ভ্যাকসিন রক্ষাকবচ। আমরা সবাই মিলে করোনাকে হারাব। ১০০ কোটির ভ্যাকসিনের সাফল্য প্রত্যেক ভারতীয়কে উৎসর্গ করছি।’

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য বলছে, ভ্যাকসিনেশনে সবার আগে উত্তরপ্রদেশ। এই রাজ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন প্রায় সাড়ে ৯ কোটি মানুষ। দু’টি ডোজ পেয়েছেন পৌনে তিন কোটি নাগরিক। মহারাষ্ট্রে সংখ্যাটা যথাক্রমে সাড়ে ৬ কোটি ও ৩ কোটি। ভ্যাকসিনেশনে তিন নম্বরে পশ্চিমবঙ্গ। ৫ কোটিরও বেশি বঙ্গবাসী পেয়েছেন টিকার প্রথম ডোজ। প্রায় ২ কোটি মানুষ পেয়েছেন দু’টি ডোজই। 

তবে এখনও পর্যন্ত দেশের পূর্ণবয়স্কদের ২৫ শতাংশ প্রথম ডোজ পাননি। ৭০ শতাংশের দ্বিতীয় ডোজই মেলেনি। এখনও শুরু করা যায়নি শিশু থেকে ১৮ বয়সিদের ভ্যাকসিনেশন। এক বিলিয়ন ভ্যাকসিনেশনকে ঐতিহাসিক, বড় সাফল্য বলে কেন্দ্র দাবি করলেও, বিপুল সংখ্যক দেশবাসীর কবে ভ্যাকসিনেশন হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কবে হবে সব দেশবাসীর ভ্যাকসিন? প্রশ্ন কংগ্রেসের। দলের সাধারণ সম্পাদক রণদীপ সিংহ সুরজেওয়ালার বক্তব্য, ‘দেশের ৭৪ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ কবে ভ্যাকসিন পাবেন? ৩২ কোটি মানুষ কিন্তু এখনও একটি টিকাও পাননি।’

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘কেন্দ্র কোভিড রুখতে ব্যর্থ। লাখ লাখ লোক মারা গেছে। গঙ্গায় বইছে দেহ। সামনে পাঁচ রাজ্যের ভোট, তাই তার আগে ১০০ কোটি ভ্যাকসিন নিয়ে প্রচার করতে চাইছে মোদি সরকার।’

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘যে সময় দেওয়ার কথা ছিল তখন কেন্দ্র দেয়নি, ট্রেন পৌঁছল কিন্তু ৯ মাস পর, দীর্ঘ সময় ব্যয় করে এটা গর্বের কী আছে?’

বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার বলেছেন, ‘যারা এই প্রশ্ন করছে তাদের মধ্যে দেশভক্তির অভাব রয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত সমগ্র দেশবাসীর ভ্যাকসিনেশনের টার্গেট পূরণ করা হবে।’

এদিকে, ১০০ কোটি টিকাকরণের গণ্ডি ছোঁয়ার দিনই দেশে একলাফে ২৬ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৫৪। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget