এক্সপ্লোর

Coronavirus India Updates: দেশে করোনায় দৈনিক মৃত্যু কমল, তবে বাড়ল সংক্রমণ

COVID-19 India Update: স্বাস্থ্যমন্ত্রকের আজকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৮০৬।

নয়াদিল্লি: দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু। তবে বাড়ল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৮০৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৪১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৩৯ হাজার ১৩০। 

দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের হার উদ্বেগ বাড়ালেও, পশ্চিমবঙ্গের ছবিটা স্বস্তির। গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে ৫৫ হাজার ৫৭১টি করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৮৩১  জনের রেজাল্ট পজিটিভ আসায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ। রাজ্যে সুস্থতার হার এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ৯৭.৯৬ শতাংশে। একদিনে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতা, শুধুমাত্র এই তিন জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশের উপরে। তিন জেলায় একদিনে যথাক্রমে ৯৬, ৮৩ ও ৭৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। নদিয়ায় একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ৩ জনের, জেলাওয়াড়ি হিসেবে যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। উত্তর ২৪ পরগনা,  কলকাতা ও দার্জিলিংয়েও ২ জন করে মারা গিয়েছেন কোভিডে। পাশাপাশি উত্তর দিনাজপুর, বীরভূম, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে প্রয়াত হয়েছেন করোনার কারণে।

মহারাষ্ট্রে গতকালের তথ্য অনুযায়ী, নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৬০২ জন। এই নিয়ে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬১,৮১,২৪৭। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭০ জনের। এই নিয়ে মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১,২৬,৩৯০। 

কেরলে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৬৩৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ১২৮ জনের। প্রায় একমাস ধরে রোজ কেরলে ১১ হাজার থেকে ১৩ হাজার জন করে করোনা আক্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget