এক্সপ্লোর

করোনাভাইরাস: চিনে মৃত ৪১, আতঙ্ক ইউরোপেও, 'তালাবন্ধ' চিনের ১৩ শহর

ভারতেও কড়া সতর্কতা নিচ্ছে স্বাস্থ্য দফতর। চিন থেকে আসা ৩ ভারতীয়কে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসকদের নজরে রাখা হয়েছে।

নয়াদিল্লি: চিন থেকে ইউরোপেও ছড়িয়েছে করোনাভাইরাসের আতঙ্ক। ভারতেও কড়া সতর্কতা নিচ্ছে স্বাস্থ্য দফতর। চিন থেকে আসা ৩ ভারতীয়কে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসকদের নজরে রাখা হয়েছে। যদিওবা করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, তাহলেও আতঙ্ক না ছড়ানোর আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, মুম্বই বিমানবন্দরে চিন থেকে আসা যাত্রীদের পরীক্ষা করে এখনও অবধি কারও শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। চিন পেরিয়ে এখন ইউরোপেও ছড়িয়েছে নোভেল করোনাভাইরাসের আতঙ্ক। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ জন। অন্যদিকে, চিনে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ছে। এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। আক্রান্ত অন্তত ১৩০০। সংক্রমণ রুখতে দেশের মোট ১৩টি শহরকে কার্যত তালাবন্ধ করেছে বেজিং সরকার। চিনা ভাইরাসে চিন্তায় দিল্লিও। নোভেল করোনাভাইরাস সংক্রমণ ঘটে থাকতে পারে আশঙ্কায় চিন ফেরত ৯ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরলে ৭৩ জনকে বাড়িতে রেখে নজরদারির ব্যবস্থা করেছে প্রশাসন। এর মধ্যে কয়েকজনের জ্বর, সর্দিকাশি, গলা ব্যথার মতো উপসর্গ রয়েছে। এ পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা সহ ভারতের বিভিন্ন বিমানবন্দরে সব মিলিয়ে ২০ হাজারেরও বেশি চিন ফেরত যাত্রীকে স্ক্রিনিংয়ে পাঠানো হয়েছে। ভাইরাসের উৎস বলে চিহ্নিত ইউহান শহরে বহু ভারতীয় পড়ুয়া থাকেন। তবে চিনা নববর্ষের ছুটিতে তাঁদের অধিকাংশই আগেই দেশে ফিরেছেন। তবে যাঁরা এখনও চিনে রয়েছেন, তাঁদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। গত কাল খবর পাওয়া যায়, সৌদি আরবের হাসপাতালে কর্মরত এক ভারতীয় নার্স করোনাভাইরাসে আক্রান্ত। যদিও আজ সৌদির স্বাস্থ্য মন্ত্রক সে খবর অস্বীকার করেছে। তাদের দাবি, সে দেশে কেউ ওই ভাইরাসে আক্রান্ত নন।

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget