এক্সপ্লোর

করোনাভাইরাস: মজুত পর্যাপ্ত খাদ্যদ্রব্য, আতঙ্কিত হয়ে আগাম কেনার প্রয়োজন নেই, জনগণকে আশ্বাস মোদির

ইতিমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অধীনে কোভিড-১৯ ইকনমিক টাস্ক ফোর্স গঠিত হয়েছে

নয়াদিল্লি: দেশে খাবারের আকাল হবে না। ফলে, কারও প্রয়োজন নেই অত্যাবশ্যক খাদ্যদ্রব্য আগাম কিনে মজুত করে রাখার। দেশবাসীকে আশ্বস্ত করে বার্তা নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী বলেন, আমি জনগনকে আবেদন করছি, অযথা আতঙ্কিত হয়ে অত্যাবশ্যক পণ্য কেনার কোনও প্রয়োজন নেই। তিনি আশ্বাস দেন, দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনও আকাল নেই। অত্যাবশ্যক সামগ্রী যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অধীনে কোভিড-১৯ ইকনমিক টাস্ক ফোর্স গঠিত হয়েছে। এই কমিটি দেশের সবকটি সংশ্লিষ্ট মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। যে কোনও পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এই উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি। কেন্দ্রীয় সূত্রের খবর, এদিনই দিল্লির নর্থ ব্লকে পশুপালন মন্ত্রক, মৎস্য ও দুগ্ধ, অসামরিক বিমান চলাচল, ছোট ও ক্ষুদ্র শিল্প এবং পর্যটন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন সীতারমণ। ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে মারণ ভাইরাসে দেশে আক্রান্ত হয়েছেন ১৯৫জন। মৃত্যু হয়েছে চার জনের।  করোনা-আতঙ্কের গ্রাসে প্রায় গোটা দেশ। বিভিন্ন রাজ্যে জারি হচ্ছে একাধিক নিষেধাজ্ঞা। আতঙ্কে মানুষ আগাম নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনে মজুত করে রাখছে। এক কথায় 'প্যানিক-বায়িং'-এর হিড়িক পড়েছে শহরে-শহরে। ভারতে নোভেল করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আক্রান্ত বেড়ে ১৯৫। এর মধ্যে ৩২ জন বিদেশি নাগরিক। মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্ত ৪৭ জন। কেরলে ২৮, উত্তরপ্রদেশে ১৯, দিল্লিতে ১৭ জন করোনা আক্রান্ত। চিনা ভাইরাসে সংক্রমিত হরিয়ানায় ১৬ ও কর্ণাটকে ১৫ জন। লাদাখে ১০ জন আক্রান্তের সন্ধান মিলেছে। লখনউতে আরও ৪ জনের শরীরে মিল করোনা সংক্রমণ। ওড়িশাতে মিলেছে দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ। করোনা সংক্রমণে কর্ণাটক, দিল্লি, মুম্বাই ও পঞ্জাবে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্ত ২ জন। কলকাতায় মিলল দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন বালিগঞ্জের ওই তরুণ। তরুণের দুই বন্ধুর শরীরেও মিলেছে করোনা সংক্রমণ। ওই দু’ জন পঞ্জাব ও ছত্তীসগঢ়ের বাসিন্দা। এদিকে, করোনার প্রভাব পড়ল দেশের অর্থনীতিতে। এবার ছাঁটতে হল আর্থিক বৃদ্ধির পূর্বাভাসের হারকে। খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের। এর আগে দেশের আর্থিক বৃদ্ধির হার ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়। করোনা সংক্রমণের জেরে সেই আর্থিক বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশ।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget