এক্সপ্লোর

Puri Jagannath Temple: ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়াই ঢোকা যাবে পুরীর জগন্নাথ মন্দিরে

Puri Temple: আগামী সপ্তাহ থেকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য আর দেখাতে হবে না করোনার ভ্যাকসিনের ডাবল ডোজ সার্টিফিকেট। ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরী: ২১ ফেব্রুয়ারি থেকে করোনার ভ্যাকসিনের (COVID-19 Vaccine) ডাবল ডোজ সার্টিফিকেট ছাড়াই প্রবেশ করা যাবে পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple)। এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের (Shree Jagannath Temple Administration) প্রধান কৃষাণ কুমার জানিয়েছেন, ওড়িশায় (Odisha) করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া দেশের বেশিরভাগ নাগরিকেরই করোনার ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া হয়ে গিয়েছে। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সপ্তাহ থেকে আর মন্দিরে প্রবেশ করার জন্য করোনার ভ্যাকসিনের ডাবল ডোজ সার্টিফিকেট দেখাতে হবে না।

Puri Jagannath Temple: ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়াই ঢোকা যাবে পুরীর জগন্নাথ মন্দিরে

ওড়িশা রাজ্য প্রশাসন অবশ্য সব পুণ্যার্থীকেই ডাবল ডোজ ভ্যাকসিন নিয়ে তবে পুরীর মন্দিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া মাস্ক পরে থাকা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছে ওড়িশা প্রশাসন। মন্দির চত্বর স্যানিটাইজ করার জন্য প্রতি রবিবার বন্ধ থাকবে। 

শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পুরী যাওয়ার কথা। সেই কারণে শনিবার বিকেল চারটে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

পুরীর জগন্নাথ মন্দির ছাড়াও গৌড়ীয় মঠে যাবেন রাষ্ট্রপতি। ২০ ফেব্রুয়ারি গৌড়ীয় মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর জন্ম সার্ধশতবর্ষ। তাঁর জন্মভিটেয় গিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে তিন বছর ধরে চলবে উৎসব।

১৯ ফেব্রুয়ারি পুরীতে নগরকীর্তন দিয়ে শুরু হবে উৎসব। পরের দিন পুরীতে বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। গৌড়ীয় মঠ ও মিশনের প্রতিষ্ঠাতার জন্মভিটেয় গিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি। ওইদিন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে বই প্রকাশ হবে। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর নামে রাস্তার নাম, আদর্শ গ্রাম তৈরির পরিকল্পনা নিয়েছে গৌড়ীয় মঠ ও মিশন। ৩ বছর ধরে দেশ ও বিশ্বের নানা দেশে জন্ম সার্ধশতবর্ষ উৎসব উদযাপন চলবে। কলকাতায় হবে সমাপ্তি অনুষ্ঠান।

গৌড়ীয় মঠ ও মিশনের প্রেসিডেন্ট ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজ জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি প্রভুপাদের জন্মভিটেয় থাকবেন ১০ মিনিট। তিনি গুন্ডিচা মন্দিরেও যাবেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget