এক্সপ্লোর

ঘূর্ণিঝড় ‘বায়ু’ গতিপথ বদলালেও সতর্কতা বহাল গুজরাতে

আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলির নিচু এলাকা থেকে প্রায় তিন লক্ষ মানুষকে সরিয়ে এনেছে। সমস্ত বিমানবন্দরগুলি বন্ধ রাখা হয়েছে এবং ৭০ টি ট্রেন বাতিল করা হয়েছে।

আহমেদাবাদ: গতিপথ বদলেছে ঘূর্ণিঝড় বায়ু। এরফলে ঝড় গুজরাত উপকূলে আছড়ে নাও পড়তে পারে।আবহাওয়া অফিস বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে। যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়ের আশঙ্কা থাকছে।এ কারণে রাজ্য সরকার সতর্কতামূলক ব্যবস্থায় এখনই কোনও পরিবর্তন আনছে না এবং বলেছে যে, পরিস্থিতি এখনও গুরুতর। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলির নিচু এলাকা থেকে প্রায় তিন লক্ষ মানুষকে সরিয়ে এনেছে। সমস্ত বিমানবন্দরগুলি বন্ধ রাখা হয়েছে এবং ৭০ টি ট্রেন বাতিল করা হয়েছে। সরকারের এক আধিকারিক জানিয়েছেন, বায়ু নিয়ে যে সতর্কতা রাজ্যে জারি হয়েছে, তা শুক্রবার পর্যন্ত বহাল থাকবে। এর আগে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল যে, ঘূর্ণিঝড় বায়ু ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে এবং বৃহস্পতিবার বিকেলে গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে। যদিও সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, উপকূলবর্তী জেলা গির সোমনাথের ভেরাভাল থেকে ১৫০ কিমি দূরে রয়েছে এবং সৌরাষ্ট্র উপকূল এড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে। আহমেদাবাদের মেটিওরোলোজিক্যাল সেন্টারের অতিরিক্ত ডিরেক্টর মনোরমা মোহান্তি বলেছেন, ঝড়ের অভিমুখ কিছুটা বদলেছে। ওই ঝড় সৌরাষ্ট্র উপকূলে আছড়ে পড়বে না এবং ওই উপকূল ঘেঁষে তা গির-সোমনাথ, জুনাগড়, পোরবন্দর, দেবভূমি-দ্বারকা জেলা এবং কেন্দ্রীয় শাসিত দিউতে প্রভাব ফেলবে। তিনি আরও বলেছেন, ঝড়ের কেন্দ্র গুজরাতে প্রবেশ করবে না। কিন্তু ঝড়ের অর্ধেক, বহিরাংশ রাজ্যে ঢুকে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রভাব ফেলবে। স্থলভাগে না আছড়ে পড়লেও তা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। কাজেই বৃষ্টি ও বন্দর এবং মত্স্যজীবীদের নিয়ে সমস্ত সতর্কতা বহাল থাকছে। দিল্লির আইএমডি জানিয়েছে, বায়ু সৌরাষ্ট্র উপকূল বরাবর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং গুজরাতের উপকূলবর্তী জেলাগুলি ও দিউতে বিকেল থেকে ১৫৫ থেকে ১৬৫ কিমি গতিতে প্রভাব ফেলবে ওই ঝড়। রাজ্যের রাজস্ব সংক্রান্ত অতিরিক্ত মুখ্য সচিব পঙ্কজ কুমার বলেছেন, ঘূর্ণিঝড় এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এর কেন্দ্র স্থলভাগে না ঢুকলেও উপকূলে প্রভাব ফেলবে। তাই ঝুঁকি রয়েই গিয়েছে। আগামী ৪৮ ঘন্টার জন্য সতর্ক থাকবে সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget