এক্সপ্লোর

তাপপ্রবাহ, দিল্লিতে তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস

ইন্ডিয়া মেট্রলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) আঞ্চলিক আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত শাখার প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, মঙ্গলবার তাপমাত্রা হয়তো দু-এক ডিগ্রি কমবে, কিন্তু তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

নয়াদিল্লি: দিল্লিতে তাপমাত্রার পারদ ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁল সোমবার। রাজধানীতে তীব্র গরমের যাবতীয় পুরানো রেকর্ড ভেঙে গেল আজ। রাজধানী শহরে এর আগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪-র ৯ জুন তা নথিভুক্ত হয়েছিল পালামে। ইন্ডিয়া মেট্রলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) আঞ্চলিক আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত শাখার প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, সোমবার পালামের পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত হয়েছে। শুষ্ক পশ্চিমা বাতাস, সমতলে পশ্চিমী ঝড়ঝঞ্ঝার অভাব আর জুনের তীব্র দাবদাহ, এসব মিলিয়েই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি এও বলেছেন, দক্ষিণপশ্চিমা বাতাসের জেরে মঙ্গলবার তাপমাত্রা হয়তো দু-এক ডিগ্রি কমবে, কিন্তু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সফদরজং পর্যবেক্ষণ কেন্দ্র, যারা রাজধানী শহরের সরকারি পরিসংখ্যান দিয়ে থাকে, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৬ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত করেছে। এদিন কাজের জন্য রাস্তায় বেরনোর লোকজনকে আরও কষ্ট দিয়েছে গরম শুকনো বাতাস লু। তাপপ্রবাহ, দিল্লিতে তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস আইএমডি বলছে, বড় এলাকায় তাপমাত্রার পারদ পরপর দুদিন ৪৫ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করলে সেখানে তাপপ্রবাহ চলছে বলে ঘোষণা করা হয়। তীব্র তাপপ্রবাহ ঘোষণা করা হয় টানা দুদিন তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস হলে। তবে রাজধানীর মতো ছোট এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা একদিনের জন্যও ৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকলে তাপপ্রবাহ ঘোষণা করা হয় বলে জানিয়েছে আইএমডি। পঞ্জাব, হরিয়ানাও তীব্র দাবদাহে জ্বলছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল হরিয়ানার নারনাউলে -৪৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এটা ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। ভিওয়ানি ও হিসারে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেড়ে হয় যথাক্রমে ৪৬.৮ ও ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আম্বালা, কারনালেও সর্বোচ্চ তাপমাত্রা হয় ৪৪.৮ ও ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ৬ ও ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপপ্রবাহের কবলে রয়েছে চন্ডীগড়ও। পঞ্জাবে সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস ছিল অমৃতসরে। লুধিয়ানা, পাতিয়ালাও জ্বলছে তীব্র গরমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Suvendu Adhikari:
Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget