এক্সপ্লোর

Delhi weekend curfew: দিল্লিতে কার্ফুর প্রথম দিন ৩৮৪টি এফআইআর, ১,৪৮৪ জনকে চালান

Delhi Corona Update: গতকাল দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজারের বেশি। আজ দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হলেও, আতঙ্কের কারণ নেই।

নয়াদিল্লি: করোনা সংক্রমণ রোখার জন্য সপ্তাহান্তে দিল্লিতে কার্ফু জারি করা হয়েছে। গতকাল থেকেই শুরু হয়েছে এই কড়াকড়ি। গতকাল কার্ফুর প্রথম দিন করোনাবিধি লঙ্ঘন করার দায়ে ৩৮৪টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। ১,৪৮৪ জনকে চালান দেওয়া হয়েছে।

গতকাল দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজারের বেশি। আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হলেও, আতঙ্কের কারণ নেই। লকডাউন জারি করা হচ্ছে না। 

Delhi weekend curfew: দিল্লিতে কার্ফুর প্রথম দিন ৩৮৪টি এফআইআর, ১,৪৮৪ জনকে চালান

শুক্রবার রাত ১০টা থেকেই দিল্লিতে সপ্তাহান্তের কার্ফু জারি হয়েছে। সোমবার সকাল পর্যন্ত কার্ফু জারি থাকছে। দিল্লিতে এর আগেই নাইট কার্ফু জারি করা হয়েছে। এরই মধ্যে আরও কড়াকড়ির পথে হেঁটেছে দিল্লি সরকার। বিশেষ প্রয়োজন ছাড়া সপ্তাহান্তে সাধারণ মানুষের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই। কারও বাড়ির বাইরে যেতে হলে ই-পাস দরকার। আজ সপ্তাহান্তে কার্ফুর দ্বিতীয় দিন। সারাদিন অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া বাকি সবই বন্ধ ছিল। রাস্তায় সারাদিন খুব কমই গাড়ি দেখা গিয়েছে। সব দোকান-বাজারই বন্ধ ছিল।

দিল্লিতে করোনা সংক্রমণ রোখার জন্য বিধিনিষেধ কার্যকর করার বিষয়ে তৎপর পুলিশ-প্রশাসন। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে রাখা হয়েছে। সব গাড়িকেই দাঁড় করিয়ে জেরা করছেন পুলিশকর্মীরা। শুধু জরুরি প্রয়োজনে যাঁরা বাড়ির বাইরে গিয়েছেন এবং যাঁরা অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁদেরই যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের বেশি। সারা দেশের মতো দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে দিল্লিতে কড়াকড়ি করছে প্রশাসন। সবাই যাতে করোনাবিধি মেনে চলেন, সেটা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাল রাজ্য সরকার দিল্লি বিপর্যয় মোকাবিলা পর্ষদের সঙ্গে বৈঠক করবে। দিল্লির উপ রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গেও বৈঠক করবে রাজ্য সরকার। কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লি সরকার সংক্রমণ রুখতে বদ্ধপরিকর। তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget