এক্সপ্লোর

ইমরান প্রধানমন্ত্রী, চালাচ্ছে সেনাই, উপযুক্ত পরিবেশ থাকলেই পাকিস্তানের সঙ্গে আলোচনা, জানিয়ে দিলেন বিদেশ প্রতিমন্ত্রী

নয়াদিল্লি: ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু সেখানে সব কিছু এখনও ঠিক করে দিচ্ছে পাক সেনাই, তারাই চালাচ্ছে দেশটা। এমনই মত প্রকাশ করে প্রতিবেশী দেশের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিলেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক তথা রাজনীতিকের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর থেকে দুই প্রতিবেশী রাষ্ট্রের আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। তার মধ্যেই পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি (পিটিআই) প্রধান সম্পর্কে কেন্দ্রের সরকারের মনোভাব স্পষ্ট করে দিয়ে ভি কে সিংহ আজ জানিয়ে দেন, পরিস্থিতি ও পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনাই সম্ভব নয়। আলোচনা, সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, আমাদের পলিসি খুব স্পষ্ট বলেই মনে হয়। আলোচনা একমাত্র তখনই হতে পারে যখন তার উপযোগী পরিবেশ থাকবে। পাকিস্তানে জমানা বদলের পরও লাগাতার অনুপ্রবেশের উল্লেখ করে ভি কে সিংহ বলেন, আপনারা কি অবস্থান বদলের আশা করেন? কাউকে সেনাবাহিনী তুলে ধরছে মানে তারাই এখনও শাসন করছে। পরিস্থিতি কোনদিকে এগোয়, তিনি সেনার তাঁবে রয়েছেন না বেরিয়ে আসছেন, আমাদের সেদিকে নজর রেখে অপেক্ষা করতে হবে। এখনও পাক সেনাই সব নিয়ন্ত্রণ করছে। ইমরান তাদের হাতের পুতুল। গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ইমরান। গত শুক্রবারই পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল তাঁরা ভারতের সঙ্গে আলোচনায় তৈরি, ভারতের উত্তরের অপেক্ষা করছেন বলে জানান। তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে কথা বলতে প্রস্তুত। আন্তর্জাতিক মহলকেও তা জানিয়েছি। এখন ভারতকেই সাড়া দিতে হবে। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া সম্প্রতি ইমরান খানের সরকার হওয়ায় আলোচনার দরজা খুলেছে এবং ভারত সাবধানতার সঙ্গে আশায় বুক বাঁধছে বলে যে মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে ফয়সলের প্রতিক্রিয়া, আমরা সেই খোলা দরজাকেই কাজে লাগাতে চাই, কীভাবে এগনো যায়, সেটাই দেখতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget