এক্সপ্লোর

কোহলির সঙ্গে ধোনির স্ট্রাইক রেটের তুলনা অনুচিত, আফগানিস্তানের বিরুদ্ধে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, বললেন ভারতের বোলিং কোচ

ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৫ তুলেছিল ভারত। বৃহস্পতিবার এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই

ম্যাঞ্চেস্টার: আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ৫২ বলে ২৮ রানের ইনিংস অনেক বিতর্কের জন্ম দিয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাঁর স্ট্রাইক রেট নিয়ে। কেউ কেউ এমনও বলেছিলেন যে, হেলিকপ্টার শটের স্রষ্টা কি আক্রমণাত্মক ব্যাটিং করতেই ভুলে গেলেন! ভারতের জাতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ অবশ্য মহেন্দ্র সিংহ ধোনির পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর দাবি, আফগানিস্তান ম্যাচে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছেন ধোনি। বুধবার সাংবাদিকদের অরুণ বলেন, ‘ওই ম্যাচে পরিস্থিতি ও উইকেটের চরিত্র অনুযায়ী আমরা যে রান তুলেছিলাম, সেটা রক্ষা করতে পেরেছিলাম। ধোনি আর কেদার যখন ব্যাট করছিল তখন আর একটা উইকেট পড়লে পরিস্থিতি অন্যরকম হত। তাই মনে হয় না এ নিয়ে চিন্তার কিছু আছে।’ কিন্তু ওই একই পিচে অধিনায়ক বিরাট কোহলি ৬৩ বলে ৬৭ রান করেছিলেন? অরুণ বলেছেন, ‘সব ধরনের ফর্ম্যাটে বিরাট কোহলি বিশ্বের সেরা। ওর খেলার ধরনের সঙ্গে কারও তুলনা করা অনুচিত।’ মন্থর ব্যাটিং নিয়ে কি ধোনির সঙ্গে কথা বলা হয়েছে? অরুণ সরাসরি উত্তর দেননি। ঘুরিয়ে বলেন, ‘সমস্ত ব্যাটসম্যানদের সঙ্গে সাপোর্ট স্টাফ ও ব্যাটিং কোচের নিয়মিত কথা হয়। সব কোচের সঙ্গে প্রধান কোচ রবি শাস্ত্রীর কথা হয়। সব কিছু খুলে বলতে পারব না। উন্নতির জন্য সকলের সঙ্গেই কথা বলা হয়।’ ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৫ তুলেছিল ভারত। বৃহস্পতিবার এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই। অরুণ আশাবাদী, এই ম্যাচেও বড় রান উঠবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget