এক্সপ্লোর

মোদির ‘মিশন শক্তি’ ঘোষণা: আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না জানতে তদন্ত কমিটি গড়ল নির্বাচন কমিশন

নয়াদিল্লি: নির্বাচনী প্রচার-পর্বের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতের মহাকাশ গবেষণায় বিরাট সাফল্য ঘোষণায় মডেল নির্বাচনী আচরণবিধি ভাঙা হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তদন্ত কমিটি গঠন করল নির্বাচন কমিশন। বুধবার কমিশনের এক মুখপাত্র এই খবর জানিয়েছেন। এর আগে নির্বাচন কমিশন জানায়, জাতীয় সুরক্ষা ও দেশের সামনে বিপদ, বিপর্যয় মোকাবিলা পরিচালনা সংক্রান্ত বিষয়গুলি মডেল আচরণবিধির আওতায় পড়ে না। তবে শেষপর্যন্ত তদন্ত কমিটি গঠন করা হল। বিরোধী শিবিরের নেতারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই ওই ঘোষণার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তুলেছেন। প্রধানমন্ত্রী আজ মিশন শক্তি মহাকাশ কর্মসূচির সাফল্য ঘোষণা করে জানান, স্যাটেলাইট বিধ্বংসী মিসাইলের ক্ষমতা সফলভাবে দেখিয়েছে ভারত, একটি তাজা উপগ্রহ ধ্বংস করে অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের শক্তি প্রমাণ করেছে। এটা বিরল কৃতিত্ব, এতে ভারত মহাকাশ দুনিয়ার শক্তিধর দেশগুলির তালিকায় উঠেছে। এই শক্তি অর্জিত হওয়ায় শত্রু, প্রতিপক্ষ দেশের যে কোনও উপগ্রহ ধ্বংস করতে পারবে ভারত। কমিশনের এক প্রতিনিধি বলেন, নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি বৈঠকে বসেছিল। সেখানে গৃহীত সিদ্ধান্ত, দেশের সুরক্ষা ও বিপর্যয় মোকাবিলা পরিচালনার মতো ইস্যু মডেল আচরণবিধির আওতায় পড়ে না, এগুলি ঘোষণার জন্য আগাম সম্মতিরও প্রয়োজন হয় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মোদির ঘোষণার তীব্র সমালোচনা করেন আজ। মমতা প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থাকে অভিনন্দন জানিয়েও মোদির সমালোচনা করেন এই বলে যে, তিনি নাটকবাজি করছেন, প্রচারলোভী। ভারতের মহাকাশ কর্মসূচি অনেক বছর ধরেই বিশ্বমানের। সর্বদা আমাদের ডিআরডিও, অন্য গবেষণা সংস্থার বিজ্ঞানীদের নিয়ে আমরা গর্ব করি। ইয়েচুরি নির্বাচন কমিশনে চিঠি দিয়ে প্রশ্ন করেছেন, কী করে সাধারণ নির্বাচন পর্বের মধ্যেই ভারতের বিজ্ঞানীদের কৃতিত্বে ‘রাজনৈচিক রং’ দেওয়ার অনুমতি পেলেন মোদি। ইয়েচুরি এ-স্যাট নামক উপগ্রহ ধ্বংসকারী অস্ত্র তৈরির জন্য বিজ্ঞানীদের প্রশংসা করে বলেন, ভারতের যে এই শক্তি আছে, সেটা ২০১২-য় তত্কালীন ডিআরডিও প্রধানই জানিয়েছিলেন। এ ধরনের কর্মসূচি সাধারণত বিশ্ব ও দেশবাসীর সামনে ঘোষণা করে ডিআরডিও-র মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবর্তে দেশবাসীর সামনে ভাষণ দিয়ে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এবং চলতি নির্বাচনী প্রচার পর্বের মধ্যেই এই ঘোষণা করলেন যিনি, তিনি নিজেই ভোটের প্রার্থী। এটা মডেল নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের পরিষ্কার উদাহরণ। কমিশন কি দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের ব্যাপারে আগে জানত? কমিশন কি দেশের মানুষকে প্রধানমন্ত্রীর এ ধরনের ভাষণে সম্মতি দিয়েছিল? আমি নিশ্চিত, গোটা দেশ জানতে চাইবে কী বিশেষ কারণে নির্বাচন কমিশন সাধারণ নির্বাচন পর্বের মধ্যেই ভারতীয় বিজ্ঞানীদের সাফল্য, কৃতিত্বে রাজনৈতিক রং দেওয়ার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget