এক্সপ্লোর

নরসিংহ-মনমোহনের অর্থনীতির মডেল অনুসরণ করা উচিত বিজেপি-র, মত নির্মলার স্বামীর

আর্থিক নীতি নিয়ে নরেন্দ্র মোদি সরকারের পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীরও সমালোচনা করেছেন প্রভাকর।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার দেশে অর্থনৈতিক মন্দার কথা মানতে না চাইলেও, খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পরাকাল প্রভাকর কেন্দ্রের আর্থিক নীতির তীব্র সমালোচনা করলেন। তাঁর মতে, ‘নেহরুবাদী সমাজতন্ত্রের সমালোচনা করার বদলে নরসিংহ রাও-মনমোহন সিংহের আর্থিক কাঠামো অনুসরণ করা উচিত বিজেপি-র।’ একটি সর্বভারতীয় দৈনিকে দেশের অর্থনীতির বিষয়ে মতামত প্রকাশ করতে গিয়ে প্রভাকর লিখেছেন, ‘গত ২৫ বছরে মনমোহন সিংহ ও নরসিংহ রাওয়ের নীতির খুব একটা বদল হয়নি। কংগ্রেসের সাংগঠনিক স্মৃতি থেকে রাওয়ের কথা মুছে ফেলে নেহরুবাদী সমাজতন্ত্র প্রয়োগ করা হয়। তবে ১৯৯১ সালে মনমোহন যে যুগান্তকারী নীতি গ্রহণ করেছিলেন, সেটি এখনও পর্যন্ত ধরে রেখেছে কংগ্রেস। ২০০৪ সালে মনমোহনকে প্রধানমন্ত্রী করা থেকে পিছপা হয়নি কংগ্রেস।’ দেশের আর্থিক মন্দা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে অর্থমন্ত্রীর স্বামী লিখেছেন, ‘জিডিপি-র হার কমে যাওয়া, বেকারত্বের হার বৃদ্ধি, রফতানি কমার সমস্যা এবং গ্রামীণ অর্থনীতির বেহাল অবস্থার উন্নতির জন্য সরকারের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। রাজনৈতিক কারণে নেহরুবাদী মডেলের সমালোচনা করাই বিজেপি-র আর্থিক আদর্শ। বিজেপি প্রতিষ্ঠার পর কয়েকমাসের বেশি গাঁধীর সমাজতন্ত্রের প্রশংসা শোনা যায়নি। বিজেপি মূলত নেতিবাচক আর্থিক নীতি নিয়ে চলছে। বিজেপি-র নিজস্ব আর্থিক নীতি কী, সেটা জানা যায়নি। দলের সর্বোচ্চ স্তরে দেশের আর্থিক অভিমুখ নিয়ে আলোচনা হওয়া উচিত।’ আর্থিক নীতি নিয়ে নরেন্দ্র মোদি সরকারের পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীরও সমালোচনা করেছেন প্রভাকর। তিনি লিখেছেন, ‘বাজপেয়ী সরকারের কল্পনাশক্তির অভাব ছিল। সেই আমলে আর্থিক নীতিতে বিশেষ কোনও প্রভাব পড়েনি। ‘ইন্ডিয়া শাইনিং’ নিয়ে দলে যে প্রচার চালিয়েছিল, সেটা ভোটারদের সন্তুষ্ট করতে পারেনি। বর্তমান নেতৃত্ব সে বিষয়ে অবগত। কিন্তু ক্ষমতায় ফেরার জন্য আর্থিক ক্ষেত্রে ভাল কাজের বদলে জাতীয়তাবাদ, নিরাপত্তা, পেশির রাজনীতি বেছে নেওয়া হয়েছে।’

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget