এক্সপ্লোর

গরু পাচারকাণ্ডে ধৃত এনামুলকে আনা হচ্ছে কলকাতায়

গতকাল এনামুলকে গ্রেফতার করে সিবিআই।

কলকাতা: গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হককে আনা হচ্ছে কলকাতায়। সিবিআই সূত্রে এমনই জানা গিয়েছে। তদন্তকারীরা আরও জানিয়েছেন, ‘গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের নজরে পশ্চিমবঙ্গের ৩ জেলা। উত্তর ২৪ পরগনার বসিরহাট, মালদা ও মুর্শিদাবাদ থেকেই সংগঠিত অপরাধ। বিএসএফ ও শুল্ক দফতরের বাজেয়াপ্ত করা গরু নিলামে কেনা হত। নিলামে গরু কিনে ৭ গুণ বেশি দামে বিক্রি করা হত। ইতিমধ্যেই বসিরহাট, মালদা ও মুর্শিদাবাদে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ দল। এনামুলকে জেরায় বসিরহাটের এক ব্যবসায়ীর নাম উঠে এসেছে।’ গতকাল এনামুলকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় গরু পাচারের ব্যবসা নিয়ন্ত্রণ করে এনামুল। ওই ব্যবসায়ীর প্রভাবশালী যোগ রয়েছে। এনামুলকে ধরতে কয়েকমাস ধরেই তৎপর ছিলেন সিবিআইয়ের অফিসাররা। অবশেষে দিল্লি থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করল সিবিআই। প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে গত ৫ তারিখ মানিকতলা সহ চার জায়গায় তল্লাশি চালাল চারটি দল। সিবিআইয়ের ২০ থেকে ২৫ জন অফিসার চারটি দলে ভাগ হয়ে চার জায়গায় তল্লাশি চালান। তদন্তকারী সংস্থার দাবি, গরু পাচারকাণ্ডের টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের হাতেও। গরু পাচার চক্রের বিপুল অঙ্কের টাকা সন্ত্রাসবাদীদের হাতে যাচ্ছে বলে আশঙ্কা করে গত সেপ্টেম্বরে দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। ব্যবসায়ী এনামুল ছাড়াও, চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওঠে বিএসএফের কমান্ডান্ট পদমর্যাদার অফিসার সতীশ কুমারের বিরুদ্ধে। সল্টলেকের বাড়িতে ওই বিএসএফ অফিসারকে না পেয়ে, তাঁর বাড়ি সিল করে দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, এক মাসের তদন্তে আরও অনেক তথ্য মিলেছে। জানা গিয়েছে, গরুপাচারকাণ্ডের টাকা একাধিক ব্যবসায়ীর মাধ্যমে পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। গত ৫ তারিখ মানিকতলার আবাসনে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget