এক্সপ্লোর

রাফাল যু্দ্ধবিমান ডিলে দুর্নীতির জন্য মোদির বিচার করার যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে, ট্যুইট রাহুলের

নয়াদিল্লি: রাফাল যু্দ্ধবিমান ডিল নিয়ে রাহুল গাঁধীর নিশানায় নরেন্দ্র মোদি। কংগ্রেস সভাপতির দাবি, এখন রাফাল কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীর বিচার করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। রাফাল ডিলে ‘দুর্নীতি যাত্রাপথে’র ‘শুরু ও শেষ’ নরেন্দ্র মোদিকে দিয়েই, মন্তব্য করেছেন রাহুল। বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের সরকারের তরফে চাঞ্চল্যকর দাবি করা হয় যে, রাফাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি হয়ে গিয়েছে। তারপরই কংগ্রেস আসরে নেমে মোদি সরকারকে তোপ দাগে। আক্রমণের নেতৃত্ব দিয়ে ‘তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে’, দুর্নীতি ‘পরিষ্কার আড়াল করা হয়েছে’ বলে অভিযোগ করেন রাহুল। "FIRagainstCorruptModi" হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি ট্যুইট করেন, এখন রাফাল কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর বিচার করার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এসেছে। দুর্নীতির সূচনা, সমাপ্তি হয়েছে ওনাকে দিয়েই। গুরুত্বপূর্ণ রাফাল নথির ফাইল যাতে ওনার দিকে আঙুল তোলা হয়েছে, ‘চুরি হয়ে গিয়েছে’ বলে জানিয়েছে সরকার। তথ্য নষ্ট ও কেলেঙ্কারি ঢেকে ফেলা হয়েছে। আজ শীর্ষ আদালতে রাফাল নথি প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি যাওয়ার কথা বলার পাশাপাশি সেগুলির ভিত্তিতে প্রতিবেদন ছাপায় একটি জাতীয় স্তরের সংবাদপত্রের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা রক্ষা আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্র। কংগ্রেস আজ রাফাল যুদ্ধবিমান ডিলে দুর্নীতি, আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে বলেছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সময় এসেছে। দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলনে বলেন, রাফাল ডিলে দুর্নীতি ফাঁস হয়েছে, প্রকাশ্যে বেরিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী দাঁসো এভিয়েশনকে অন্যায় সুবিধা পাইয়ে দিতে নিজের পদের অপব্যবহার করেছেন, সরকারি কোষাগারের লোকসান করিয়েছেন।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget