এক্সপ্লোর

রাতে হেলিকপ্টার থেকে হায়দারাবাদে ছড়ানো হবে করোনা ভাইরাসের ওষুধ! ভুয়ো খবরে চাঞ্চল্য

তেলঙ্গানায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ জন।

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া একটি মেসেজ দেখে ধন্দে পড়ে গিয়েছেন হায়দরাবাদের মানুষ। ওই মেসেজে বলা হয়েছে, ‘আজ রাত ১১.৪০ মিনিট থেকে হায়দরাবাদ শহরের কারও বাড়ির বাইরে থাকা উচিত নয়। সবার বাড়ির দরজা-জানলাও বন্ধ করে রাখা উচিত। কারণ, করোনা ভাইরাস দূর করার জন্য পাঁচটি হেলিকপ্টার থেকে ওষুধ ছড়ানো হবে।’ এই মেসেজের সত্যতা যাচাই করতে গিয়ে জানা গেল, হায়দরাবাদ পুরসভা এরকম কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। তেলঙ্গানা সরকারও হেলিকপ্টার থেকে ওষুধ ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেনি। তাছাড়া, এখনও পর্যন্ত নিশ্চিতভাবে এমন কোনও ওষুধের নাম বলা যাচ্ছে না, যেটি করোনা ভাইরাস দূর করবে। বেঙ্গালুরুতেও এই ধরনের ভুয়ো খবর ছড়িয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেই খবর অস্বীকার করা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও ট্যুইট করে জানানো হয়েছে, ‘বিমান থেকে করোনা ভাইরাস দূর করার জন্য টীকা ছড়ানো হবে বলে ভুল খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভারত সরকার এরকম কোনও পরিকল্পনা করেনি। ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। নির্ভরযোগ্য সূত্রের খবর হলে তবেই বিশ্বাস করুন।’ তেলঙ্গানায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ জন। ৩১ তারিখ পর্যন্ত রাজ্যে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। গণ পরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য রাজ্যের সীমানাও সিল করে দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, শুধু সেই ব্যক্তিদেরই রাস্তায় নামার অনুমতি দেওয়া হয়েছে। বাকিদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ভুয়ো খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget