এক্সপ্লোর

Farmers' Protest: কৃষকদের জন্য কিছুই করেননি, শুধু রাজনৈতিক স্বার্থের কথা ভাবছেন, আপনার লজ্জা নেই? কেজরিওয়ালকে তোপ অমরিন্দরের

I will also fast tomorrow: Delhi CM and Aam Aadmi Party leader Arvind Kejriwal. | কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আগামীকাল তিনিও অনশন করবেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নয়াদিল্লি: ১৮ দিনে পড়ল কৃষকদের দিল্লি চলো অভিযান। আগামীকাল দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই সিঙ্ঘু সীমানায় কৃষকদের গণ অনশনের ডাক। দিল্লি-আগরা এবং দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধের হুঁশিয়ারি। অন্যদিকে, আজই রাজস্থানের শাহজাহানপুর থেকে কয়েক হাজার কৃষক দিল্লির উদ্দেশ্যে ট্র্যাক্টর র‍্যালি শুরু করবেন বলে জানান। এর জেরেই অবরুদ্ধ হতে পারে দিল্লি-জয়পুর হাইওয়ে। পাশাপাশি, গতকাল উত্তরপ্রদেশ থেকে দিল্লি ঢোকার চিল্লা সীমানা থেকে অবরোধ তুলে নেন আন্দোলনরত কৃষকরা। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আগামীকাল তিনিও অনশন করবেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি আম আদমি পার্টির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, ‘কেন্দ্রের অহঙ্কার ত্যাগ করে কৃষকদের দাবি মেনে নিয়ে নতুন কৃষি আইন প্রত্যাহার করা উচিত এবং কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য একটি বিল আনা উচিত।’ এই সাংবাদিক বৈঠকের পরেই কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ বলেছেন, ‘দিল্লিতে কেজরিওয়াল সরকার কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে চলছে। অন্যদিকে, পঞ্জাব সরকার আদানি পাওয়ার সংস্থার সঙ্গে চুক্তি করেনি। রাজ্যে বিদ্যুৎ কেনার জন্য বেসরকারি সংস্থাগুলি দরপত্র জমা দিচ্ছে কি না, সেটাও পঞ্জাব সরকারের জানা নেই। কৃষকরা যখন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কেজরিওয়াল সরকার নির্লজ্জের মতো গত ২৩ নভেম্বর একটি কালো আইন জারি করে। আর এখন তারা নাটক করছে। সোমবার তারা কৃষকদের অনশনকে সমর্থন করে অনশনে বসবে বলছে। আপনার কি কোনওরকম লজ্জা নেই? যখন আমাদের কৃষকরা ঠান্ডা উপেক্ষা করে আপনার শহরের বাইরে রাস্তায় পড়ে আছেন, অধিকারের দাবিতে অনেকের মৃত্যুও হচ্ছে, তখন আপনি শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কথা ভাবছেন। যে কৃষকরা এতদিন ধরে ন্যায়বিচারের দাবিতে আপনার শহরের বাইরে বসে আছেন, তাঁদের সাহায্য জন্য উপযুক্ত কোনও ব্যবস্থা নেওয়ার বদলে আপনি ও আপনার দল রাজনীতি করতে ব্যস্ত।’ কেন্দ্রের দাবি, কৃষকদের স্বার্থেই কৃষি আইন জারি করা হয়েছে। এর ফলে দেশের কৃষিক্ষেত্রে ব্যাপক সংস্কার করা হচ্ছে। এই আইনের ফলে কৃষিব্যবস্থা থেকে মধ্যস্বত্তভোগীদের দূর করা সম্ভব হবে। কৃষকরা দেশের যে কোনও জায়গায় তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। যদিও কৃষকরা এই দাবি মানতে নারাজ। তাঁদের পাল্টা দাবি, নতুন আইনের ফলে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য উঠে যাচ্ছে। এছাড়া কৃষি মান্ডি ব্যবস্থাও উঠে যাচ্ছে। বড় কর্পোরেট সংস্থাগুলির মর্জি অনুযায়ী চলতে হবে কৃষকদের। সেই কারণেই কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ১৮ দিন ধরে দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন কৃষকরা।

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget