এক্সপ্লোর

Farmers Protest: দেশজুড়ে গোটা দিনের অনশন শুরু করলেন কৃষকরা

আজ সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে কৃষকদের দেশজোড়া অনশন কর্মসূচি। অনশনের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ধর্নাতেও বসবেন কৃষকরা।

নয়াদিল্লি: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের জোর বাড়াতে অনশন শুরু করলেন কৃষকরা। আজ দিল্লির বিভিন্ন সীমানায় ইতিমধ্যে বসে থাকা হাজারো কৃষকদের পাশাপাশি গোটা দেশজুড়ে বিভিন্ন সংগঠনের সদস্যরা দিনব্যাপী অনশনে অংশ নিচ্ছেন আন্দোলনকারীদের দাবি। আজ সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে কৃষকদের দেশজোড়া অনশন কর্মসূচি। অনশনের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ধর্নাতেও বসবেন কৃষকরা। রাজধানীর সীমানায় কৃষকরা বসে থাকায় স্তব্ধ হয়ে গিয়েছে দিল্লি-জয়পুর হাইওয়ের একাংশ। রাজস্থান, হরিয়ানা থেকে আরও বিপুল সংখ্যায় কৃষকরা দিল্লি সীমানার বিভিন্ন প্রবেশপথে অনশন ও ধর্নায় যোগ দিতে এসে পৌঁছেছেন গত রাতেই। কেন্দ্রের পাশ করা নতুন তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েক দফায় তাদের বৈঠক হয়ে গেলেও বেরিয়ে আসেনি কোনও সমাধানসূত্র। কেন্দ্রও যেমন আইন প্রত্যাহারে নারাজ, তেমনই কৃষকরাও অনড় আইন প্রত্যাহারের দাবিতে। এদিকে, উত্তরাখণ্ডের এক কৃষক সংগঠন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের সঙ্গে দেখা করার ফলে তাদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে বাকিরা। এর মাঝেই আবার কৃষকদের পাশে থাকতে আজ অনশন করার সিদ্ধান্ত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপের সদস্যদেরও তিনি অনশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। যা নিয়ে কৃষিমন্ত্রী কৃষকদের আন্দোলনে বিরোধীদের ইন্ধনের অভিযোগও তুলেছেন। আগেও সেই দাবি করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। এমনকি, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল কৃষকদের আন্দোলনে মাওবাদী যোগের আশঙ্কা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। প্রথমে কেন্দ্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হচ্ছে দেখে দেশব্যাপী বনধ পালন করেন কৃষকরা। দিনকয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে কৃষি আইন আখেরে কৃষকদের পক্ষে বলে ফের সওয়াল করার পরই আন্দোলনের তীব্রতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কৃষক সংগঠনগুলি। মাঝে বৈঠকে বসে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের স্বার্থেই আইন বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। গত সেপ্টেম্বরে বিরোধীদের প্রবল বিরোধীতা উড়িয়ে তিন কৃষি বিল পাশ করায় কেন্দ্র। পরে রাষ্ট্রপতির সইতে তা আইন হয়। নতুন আইনের জেরে কৃষকদের সামনে তাদের ফসল বিক্রির ক্ষেত্র আরও বেড়ে যাবে বলে দাবি কেন্দ্রের। যদিও বিভিন্ন কৃষক সংগঠনের বক্তব্য এই আইন আখেরে কর্পোরেট হাউসগুলির উপর প্রবলভাবে নির্ভরশীল হয়ে পড়তে হবে তাদের। ইতিমধ্যে আইন প্রত্যাহার করার দাবিতে কৃষক সংগঠনের পক্ষে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে পিটিশনও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget