এক্সপ্লোর

৪৫ বছর পর প্রথম, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সেনার মধ্যে চলল গুলি

অরুণাচল প্রদেশে ১৯৭৫ সালে শেষবার ভারত-চিন সীমান্তে গুলি চলেছিল...

নয়াদিল্লি: পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চলল গুলি। গত তিনমাস ধরে এই জায়গাতেই সীমান্ত সংঘাতের আবহ তৈরি হয়েছে ভারত ও চিনা সেনার মধ্যে।

সূত্রের খবর, চিনা সেনা অগ্রসর হচ্ছে দেখে সতর্ক করতে ভারতীয় সেনার তরফে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় লাল ফৌজও। যদিও চিনের দাবি, টহলদারির সময় দুই বাহিনী মুখোমুখি হয়। তখনই গুলি চালায় ভারতীয় সেনা। পাল্টা ব্যবস্থা নেয় লাল ফৌজ।

ভারতের তরফে সরকারি স্তরে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা না হলেও, চিনা প্রতিরক্ষামন্ত্রককে উদ্ধৃত করে সেদেশের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের দাবি, ভারত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করে। চিনের প্যাট্রলিং দল যখন কথা বলার জন্য এগোচ্ছিল, সেই সময় ভারত ফায়ারিং করে। চিন তখন জবাবি ফায়ারিং করে।

৪৫ বছর পর এবার লাদাখ সীমান্তে গুলি চলল। অরুণাচল প্রদেশে ১৯৭৫ সালে শেষবার ভারত-চিন সীমান্তে গুলি চলেছিল।

সম্প্রতি, প্যাংগং লেকের দক্ষিণ তটের একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ চিনাদের থেকে মুক্ত করে পুনঃদখল করেছে ভারতীয় সেনা। গতমাসে, চিনা ফৌজ একাধিকবার লাদাখের চুলসুল এলাকায় প্যাংগং লেকের দক্ষিণ তটের কাছ দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে। কিন্তু, প্রতিবার, ভারতীয় সেনার প্রতিরোধে তাদের সেই অপচেষ্টা প্রতিহত হয়েছে।

গত এপ্রিল-মে মাস থেকে পূর্ব লাদাখে চূড়ান্ত সংঘাতে জড়িয়েছে ভারত ও চিনা সেনা। গালওয়াল উপত্যকা থেকে শুরু করে ফিঙ্গার ফোর, হট স্প্রিংস ও কোংরুং নালা অঞ্চল দিয়ে বারবার ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালিয়েছে চিনা পিএলএ।

পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়ে ওঠে জুন মাসে। গালওয়ানে চিনা সেনার বর্বরোচিত আক্রমণে প্রাণ হারান ২০ ভারতীয় জওয়ান। ভারতের পাল্টা মারে ৪০ জন চিনা সেনাকর্মী হতাহত হয়।

তারপর থেকে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। একাধিকবার সামরিক পর্যায়ে বৈঠক হলেও, কোনও সুষ্ঠু সমাধান বের হয়নি। এমনকী, সম্প্রতি মস্কোয় দুদেশের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকও হয়। সেখানে বেজিংকে নয়াদিল্লি সাফ জানিয়ে দেয়, ভারত কোনওমতেই নিজের জমি ছাড়বে না।

সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই এবার ফের গুলি চলার ঘটনা ঘটল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget