এক্সপ্লোর

নিজামুদ্দিনের অনুষ্ঠানে আসা প্রায় ৩০০ বিদেশিকে ব্ল্যাকলিস্ট করতে চলেছে কেন্দ্র, আর ভারতে আসতে পারবে না কখনও

স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাটি বলেন, ট্য়ুরিস্ট ভিসা নিয়ে আসা লোকজন নিজামুদ্দিনের সমবেশে যোগ দিয়ে ভিসার শর্ত ভেঙেছেন। ট্যুরিস্ট ভিসা নিয়ে এলে কোনও ধর্মীয় অনুষ্ঠানে থাকা যায় না।

নয়াদিল্লি: সারা দেশে নোভেল করোনাভাইরাস সংক্রমণের ঘটনা বাড়তে থাকার সঙ্গে দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের যোগসূত্র দেখা হচ্ছে। সম্প্রতি হওয়া ওই অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে লোকজন এসেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিতে চলেছে, সেখানে আসা প্রায় ৩০০ বিদেশিকে ব্ল্য়াকলিস্ট অর্থাত কালো তালিকাভুক্ত করা হবে। ওদের মধ্যে মালয়েশিয়া, তাইল্যান্ডের লোকজনও ছিল। ট্যুরিস্ট ভিসা নিয়ে এদেশে এসে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগে এদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক কর্তা বলেছেন, যে প্রায় ৮০০০ লোক মার্চের মাঝামাঝি নিজামুদ্দিন মারকাজে হওয়া তবলিগ-ই-জামাত অনুষ্ঠানে হাজির হয়েছিল, তাদের মধ্যে ছিল এই বিদেশিরা। ওদের অনেকের মধ্যেই কোভিড-১৯ এর লক্ষণ দেখা গিয়েছে। অনুষ্ঠানে হাজির প্রায় ৩০জনের নোভেল করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার ফল পজিটিভ বেরিয়েছে। এমনকী গত কয়েকদিনে অন্তত তিনজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাটি বলেন, ট্য়ুরিস্ট ভিসা নিয়ে আসা লোকজন নিজামুদ্দিনের সমবেশে যোগ দিয়ে ভিসার শর্ত ভেঙেছেন। ট্যুরিস্ট ভিসা নিয়ে এলে কোনও ধর্মীয় অনুষ্ঠানে থাকা যায় না। সত্যিই ওই বিদেশিরা কালো তালিকাভুক্ত হলে ভবিষ্যতে ভারতে আসার দরজা তাদের সামনে বন্ধ হয়ে যাবে। গত ২দিনে নিজামুদ্দিন ক্যাম্পাসে পুলিশ মোট ২৮১ জন বিদেশির সন্ধান পেয়েছে। এদের ১৯ জন নেপালের। মালয়েশিয়া, আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, ফিজি, ফ্রান্স, কুয়েতের লোকও ছিল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget