এক্সপ্লোর

শরদ পাওয়ারের উপস্থিতিতে এনসিপি-তে যোগ দিলেন শঙ্করসিন বাঘেলা

আহমেদাবাদ: এনসিপি-তে যোগ দিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলা। এনসিপি প্রধান শরদ পাওয়ারের উপস্থিতিতে তিনি দলে যোগ দিলেন। তাঁকে দলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। পাওয়ার বলেছেন, বাঘেলার রাজনৈতিক অভিজ্ঞতা, গুজরাতে তাঁর  জনভিত্তিকে ব্যবহার করবে দল। সেইসঙ্গে দলের জাতীয় পর্যায়ে বিস্তারের জন্যও তাঁকে কাজে লাগানো হবে। এনসিপি-তে যোগ দিয়ে বাঘেলা বলেছেন, বিজেপি শাসনকালে দেশে গণতন্ত্র আক্রান্ত। এই সময়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবং বিজেপি-বিরোধী শক্তিগুলির হাত মজবুত করতে তিনি এনসিপি-তে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বিষয়টি নিয়ে দলই সিদ্ধান্ত নেবে। বাঘেলার এনসিপি-তে অন্তর্ভূক্তির ফলে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হলে গুজরাতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকবে। বর্তমানে গুজরাতের ২৬ লোকসভা আসনই বিজেপির দখলে রয়েছে। ২০১৭-র বিধানসভা নির্বাচনে গুজরাতে আলাদা আলাদা লড়াই করেছিল কংগ্রেস ও এনসিপি। ১৮২ সদস্য বিশিষ্ট বিধানসভায় একটি আসনে জয়ী হয়েছিল এনসিপি। বিধানসভা নির্বাচনের আগে বাঘেলা কংগ্রেস ছেড়েছিলেন। তার আগে তিনি ও তাঁর কয়েকজন অনুগামী বিধায়ক রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী আহমেদ পটেলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। তাঁর বিজেপির প্রার্থীকে সমর্থন করেছিলেন। পরে তিনি অবশ্য বিজেপিতে যোগ দেননি। তবে বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থীদের লড়াইতে নামিয়েছিলেন। তবে কেউই জয়ের মুখ দেখেননি। বিজেপিতে যোগ দিয়ে রাজনৈতিক কেরিয়ারের শুরু বাঘেলার। ১৯৯৬-এ কেশুভাই পটেলকে মুখ্যমন্ত্রী করায় তিনি বিজেপিতে ভাঙন ধরান। ১৯৯৬-তে বাইরে থেকে কংগ্রেসের সমর্থন নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। মনমোহন সিংহর আমলে তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। গুজরাত প্রদেশ কংগ্রেসের সভাপতি ও পরিষদীয় দলনেতাও ছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget