এক্সপ্লোর

রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য পদে মনোনয়ন পেশ মনমোহনের

রাজস্থানে রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। রাজস্থান বিধানসভার রিটার্নিং অফিসারের চেম্বারে গিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি। রাজ্যসভার আসনে তাঁকে মনোনীত করায় কংগ্রেসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মনমোহন।

জয়পুর: রাজস্থানে রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। রাজস্থান বিধানসভার রিটার্নিং অফিসারের চেম্বারে গিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি।  রাজ্যসভার আসনে তাঁকে মনোনীত করায় কংগ্রেসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মনমোহন। একইসঙ্গে যাঁর মৃত্যুর ফলে এই আসন শূন্য হয়েছে, বিজেপির সেই প্রয়াত সাংসদ মদন লাল সাইনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজ্যের মানুষের স্বার্থ সংক্রান্ত বিষয় তুলে ধরার সার্বিক চেষ্টা তিনি করবেন বলে জানিয়েছেন মনমোহন। প্রাক্তন প্রধাননমন্ত্রী বলেছেন, রাজস্থানের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। রাজ্যসভায় রাজস্থানের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য কংগ্রেসের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজ্যের মানুষের স্বার্থ সংক্রান্ত বিষয় তুলে ধরতে সব রকমভাবে চেষ্টা করব। মনোনয়ন পেশের সময় মনমোহনের সঙ্গে ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত, রাজস্থানে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা আইসিসি সাধারণ সম্পাদক অভিনাশ পান্ডে, রাজ্যের পরিষদীয় মন্ত্রী সহ অন্যান্যরা। গত তিন দশক ধরে অসম থেকে সংসদের উচ্চকক্ষের সদস্য ছিলেন ৮৬ বছরের মনমোহন। ১৯৯১ থেকে ২০১৯ পর্যন্ত পর পর পাঁচবার রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। চলতি বছরের ১৪ জুন রাজ্যসভায় তাঁর সদস্যপদের মেয়াদ শেষ হয়েছিল।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget