এক্সপ্লোর

মোদিকে ‘গ্লোবাল গোলকিপার’ স্বীকৃতি বিল গেটসের সংস্থার, দেশের মানুষকে সাফল্য উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

২০১৪ সালের ২ অক্টোবর গাঁধীজয়ন্তীতে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল।

নিউ ইয়র্ক: ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্পের জন্য বিল ও মেলিন্ডা গেটসের সংস্থা পুরস্কৃত করল নরেন্দ্র মোদিকে। ভারতের প্রধানমন্ত্রীকে দেওয়া হল ‘গ্লোবাল গোলকিপার’ স্বীকৃতি। পুরস্কৃত হওয়ার পর তাঁর সাফল্য দেশের আমজনতাকে উৎসর্গ করেছেন মোদি। বুধবারের অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘মহাত্মা গাঁধীর দেড়শোতম জন্মবার্ষিকী পালনের বছরে এই স্বীকৃতি ব্যক্তিগতভাবে আমার কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ। ১৩০ কোটি মানুষ অঙ্গীকার করলে যে কোনও পরীক্ষায় জয় সম্ভব।’   স্বচ্ছ ভারতকে জাতীয় অভিযানে পরিণত করার জন্য দেশবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। ‘সম্প্রতি অন্য কোনও দেশে এ ধরনের অভিযানের কথা শোনা যায়নি। হয়তো আমাদের সরকার প্রকল্পটি শুরু করেছিল। পরে মানুষ এটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়। দেশে গত পাঁচ বছরে ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে যা একটা রেকর্ড,’ বলেছেন মোদি। তিনি জানিয়েছেন, দেশের গরীব ও মহিলারা এই প্রকল্প থেকে বিশেষভাবে উপকৃত হয়েছে। মোদি বলেছেন, ‘শৌচালয়ের অভাবে প্রচুর মেয়ে স্কুল ছেড়ে দিত। আমাদের মেয়েরা পড়াশোনা করতে চায়। তবে শৌচালয়ের অভাবে তারা বাড়িতে বসে থাকত। এই পরিস্থিতি বদলানোর দায়িত্ব ছিল আমাদের সরকারের।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছিল। মোদি জানিয়েছেন, এই অভিযানের ফলে ৩ লক্ষ মানুষের জীবনরক্ষা সম্ভব হয়েছে। মোদি আরও জানিয়েছেন যে, বিল ও মেলিন্ডা গেটসের সংগঠনের তরফে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে যে, ভারতে এখন হৃদরোগের সমস্যা হ্রাস পেয়েছে। মোদি বলেছেন, ‘গাঁধীজি বলতেন একটা গ্রামকে আদর্শ বলা যায় তখনই, যখন সেটা সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন হয়ে ওঠে। আজ আমরা গোটা দেশকেই আদর্শ দেশে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছি। স্বচ্ছ ভারত অভিযানের জন্য শুধু যে ভারতে জীবনধারনের মান উন্নত হয়েছে তাই নয়, রাষ্ট্রপুঞ্জ নির্ধারিত লক্ষ্যের দিকেও এগিয়ে নিয়ে গিয়েছে আমাদের।’ ২০১৪ সালের ২ অক্টোবর গাঁধীজয়ন্তীতে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget