এক্সপ্লোর

Government Data: ভারতের জেলবন্দিদের ২৭ শতাংশ নিরক্ষর

Indian Jail: পাঁচ হাজারেরও বেশি বন্দির টেকনিক্যাল ডিগ্রি বা ডিপ্লোমা আছে।

নয়াদিল্লি: ভারতের বিভিন্ন সংশোধনাগারে যতজন বন্দি আছে, তাদের মধ্যে ২৭.৩৭ শতাংশই নিরক্ষর। পাশাপাশি, পাঁচ হাজারেরও বেশি বন্দির টেকনিক্যাল ডিগ্রি বা ডিপ্লোমা আছে। স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য থেকে এমনই জানা গিয়েছে।

সম্প্রতি সংসদে জেলবন্দিদের বিষয়ে তথ্য পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। ২০১৯-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো যে তথ্য পেশ করেছে, তার ভিত্তিতেই এই পরিসংখ্যান পেশ করা হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পেশ করা তথ্য থেকে জানা গিয়েছে, ভারতের সংশোধনাগারগুলিতে বন্দির সংখ্যা ৪,৭৮,৬০০ জন। তাদের মধ্যে ১,৩২,৭২৯ জন নিরক্ষর। ৫,৬৭৭ জনের ডিগ্রি বা ডিপ্লোমা আছে। মোট বন্দির ৪১.৫৫ শতাংশের বা ১,৯৮,৮৭২ জনের দশম শ্রেণি বা তার কম পর্যন্ত পড়াশোনা রয়েছে। ২১.৫২ শতাংশ বন্দির পড়াশোনা দশম শ্রেণির বেশি কিন্তু স্নাতক স্তরের কম পর্যন্ত। মোট বন্দির মাত্র ৬.৩১ শতাংশ বা ৩০,২০১ জন স্নাতক। মাত্র ১.৬৮ শতাংশ বা ৮,০৮৫ জনের স্নাতকোত্তর ডিগ্রি আছে। মাত্র ১.১৮ শতাংশ বা ৫,৬৭৭ জনের টেকনিক্যাল ডিগ্রি বা ডিপ্লোমা আছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে পেশ করা তথ্য থেকে আরও জানা গিয়েছে, দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে জেলবন্দির সংখ্যা সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশের জেলগুলিতে বন্দির সংখ্যা ১,০১,২৯৭। এই রাজ্যে জেলবন্দিদের মধ্যে নিরক্ষরের সংখ্যাও সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশের জেলগুলিতে নিরক্ষর বন্দির সংখ্যা ৩১,৯২৭। দশম শ্রেণি পর্যন্ত পড়া বন্দির সংখ্যা ৩৬,৩৯০। দশম শ্রেণির বেশি পড়া কিন্তু স্নাতক স্তরের কম পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে ২১,২৬৯ জন বন্দির। স্নাতক ৮,১৫১ জন বন্দি এবং স্নাতকোত্তর ২,৬৩৫ জন বন্দি। টেকনিক্যাল ডিগ্রি বা ডিপ্লোমা রয়েছে ৯২৫ জন বন্দির।

পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ২০১৮ ও ২০১৯ সালের অপরাধ ও জেলবন্দিদের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কোনও তথ্য দেওয়া হয়নি। ফলে ২০১৭ পর্যন্ত এরাজ্যের অপরাধ সংক্রান্ত তথ্য রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। অন্যদিকে, মহারাষ্ট্রের জেলবন্দিদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget