এক্সপ্লোর

করোনার প্রকোপে ২০ শতাংশ পেনশন ছাঁটাই? জল্পনা ওড়ালেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী

করোনা প্রভাবে কেন্দ্রীয় পেনশনভোগীদের প্রাপ্য থেকে কোনও টাকা কাটবে না সরকার। টুইট করে জল্পনা ওড়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

নয়াদিল্লি: করোনা প্রভাবে কেন্দ্রীয় পেনশনভোগীদের প্রাপ্য থেকে কোনও টাকা কাটবে না সরকার। টুইট করে জল্পনা ওড়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

করোনা আবহে দেশজুড়ে ছড়াচ্ছে নানারকম গুজব। লকডাউনের জেরে বড়সড় অর্থনৈতিক সঙ্কটের আশঙ্কায় ভুগছে গোটা পৃথিবী। দেশীয় অর্থনীতিতে মন্দার মেঘ দেখছে ভারতও।এর মধ্যেই ট্যুইটারে ছড়িয়ে পড়া একটি গুজব আতঙ্ক ছড়ায় পেনশনভোগীদের মধ্যে। সেই খবর অনুসারে, করোনা পরিস্থিতিতে পেনশনভোগীদের প্রাপ্য টাকা থেকেও ২০ শতাংশ করে কেটে নেবে সরকার।

সম্প্রতি এক টুইটার ইউজার লেখেন, 'নির্মলা সীতারমণ ম্যাডাম, কেন্দ্রীয় সরকার কি পেনশনভোগীদের প্রাপ্য থেকে ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?  সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এমনই একটি সারকুলার ঘোরাফেরা করছে। পেনশনভোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এই খবর।'

অর্থমন্ত্রকের তরফে এই টুইটটি কে রিটুইট করে লেখা হয়, 'এমন একটি খবর সত্যিই ছড়িয়েছে যে পেনশনভোগীদের প্রাপ্য থেকে ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সরকারি বেতন ও পেনশনভোগীদের ওপর সরকারি অর্থমন্ত্রক পরিকল্পনার কোনও প্রভাব পড়বে না।'

এর আগেও পেনশনভোগীদের টাকা কাটার গুজব ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই খবর অনুযায়ী,  করোনা পরিস্থিতিতে পেনশনভোগীদের প্রাপ্য টাকা থেকেও ৩০ শতাংশ করে কেটে নেবে সরকার। আর ৮০ বেশ বয়স্কদের মিলবেই না পেনশন। সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছেএই খবর সম্পূর্ণ ভুল। গুজব। সরকার কখনই এমন কিছু করবে না। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই কথা টুইট করে জানানো হয়েছে।
'২০ শতাংশ কেটে নেওয়ার সরকারি সিদ্ধান্তের গুজব ভিত্তিহীন।' ফের স্পষ্ট করে দেওয়া হয় এই বার্তা। আশা করা যাচ্ছে, এতে স্বাভাবিকভাবেই অনেকটাই স্বস্তি পাবেন পেনশনভোগীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget