এক্সপ্লোর

কৃষকদের ত্রাণ দেয়নি, শিল্পপতিদের ৪.৩ লক্ষ কোটি ছাড়, সাড়ে ৫ লক্ষ কোটি টাকা ঋণ মকুব মোদি সরকারের! সংসদে সরব রাহুল, যারা দীর্ঘকাল দেশ চালিয়েছে, কৃষকদের দুরবস্থা তাদের জন্যই, পাল্টা রাজনাথ

যেসব ব্যাঙ্ক থেকে তাঁরা ঋণ নিয়েছিলেন, তারা তা পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করায় কৃষকরা জমি-সম্পত্তি থেকে উচ্ছেদ হওয়ার মুখে পড়েছেন বলেও জানান রাহুল। এই কারণে কেরলে ১৮ কৃষক আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন তিনি।

নয়াদিল্লি: কৃষকদের ‘কষ্ট’, ‘দুর্দশা’ নিয়ে সংসদে নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ রাহুল গাঁধীর। বৃহস্পতিবার লোকসভার জিরো আওয়ারে রাহুল সংক্ষিপ্ত ভাষণে কৃষক সমস্যার উল্লেখ করেন। তবে তিনি বক্তব্য সীমাবদ্ধ রাখেন কেরলের ওয়েনাড়ের চাষিদের সমস্যার মধ্যেই। সেখান থেকেই এবার লোকসভায় নির্বাচিত হয়েছেন রাহুল। কেন্দ্রের সরকার কৃষকদের কোনও ত্রাণ, সুবিধা দেয়নি বলে অভিযোগ করেন রাহুল, দাবি করেন, শিল্পপতিদের ৪.৩ লক্ষ কোটি ছাড়, সাড়ে ৫ লক্ষ কোটি ঋণ মকুব করা হয়েছে। কেন কেন্দ্রের সরকার কৃষকদের ধনী ব্যবসায়ীদের চেয়ে ‘হীনতর’ মনে করে, প্রশ্ন করেন তিনি। রাহুল বলেন, দেশব্যাপী কৃষকদের খারাপ অবস্থা চলছে। কেরলে তাঁদের অবস্থা ভয়াবহ। যেসব ব্যাঙ্ক থেকে তাঁরা ঋণ নিয়েছিলেন, তারা তা পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করায় কৃষকরা জমি-সম্পত্তি থেকে উচ্ছেদ হওয়ার মুখে পড়েছেন বলেও জানান রাহুল। এই কারণে কেরলে ১৮ কৃষক আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন তিনি। বলেন,  মোদি কৃষকদের ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই সরকারের সেগুলি পূরণ করা উচিত। তবে রাহুলের অভিযোগের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ পাল্টা কৃষকদের বেহাল দশার জন্য কংগ্রেসের দীর্ঘ শাসনকে দায়ী করেন, কৃষকদের জন্য নরেন্দ্র মোদি যা করেছেন, আর কোনও প্রধানমন্ত্রীই তা করেননি বলেও দাবি করেন। রাজনাথের সওয়াল, সরকারের চাষিদের মাথাপিছু ৬০০০ টাকা দেওয়ার সিদ্ধান্তে তাদের আয় ২০-২৫ শতাংশ বাড়বে। বিজেপি-জোট সরকার দেশে ক্ষমতায় আসার আগে আরও অনেক বেশি চাষি আত্মহত্যা করেছেন বলেও দাবি করেন তিনি। বলেন, ব্যাপারটা এমন নয় যে, চাষিদের অবস্থার অবনতি হয়েছে গত ১, ২ বা চার বছরে। যারা দীর্ঘকাল ধরে দেশ শাসন করেছে, কৃষকদের দুরবস্থা তাদের জন্যই।  আমাদের প্রধানমন্ত্রী চাষিদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) যতটা বাড়িয়েছেন, স্বাধীন ভারতের ইতিহাসে আর কেউ তা করেননি। রাহুলের ভাষণ শেষ হতেই অন্য কংগ্রেস সাংসদরা কর্নাটক, গোয়ায় দলীয় বিধায়কদের দল ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলতে চান। বিজেপিকে এজন্য নিশানা করেন  তাঁরা। কিন্তু স্পিকার অনুমতি না দেওয়ায় তাঁরা সভা থেকে ওয়াকআউট করেন। পরে তৃণমূল, বিএসপির মতো বিরোধী দলগুলিও তাঁদের দলে সামিল হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget