এক্সপ্লোর

এনপিআর: বিরোধীদের প্রতিবাদ সত্ত্বেও পিছু হঠতে নারাজ কেন্দ্র, চাওয়া হতে পারে পরিবারের প্রধানের নথি

এ বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় জনসংখ্যা পঞ্জী তৈরির কাজ চলার কথা।

নয়াদিল্লি: জাতীয় জনসংখ্যা পঞ্জী নিয়ে বিরোধী দলগুলির আপত্তি সত্ত্বেও পদ্ধতিগত বদল আনতে নারাজ কেন্দ্রীয় সরকার। যে ৬টি অতিরিক্ত প্রশ্ন যোগ করা হয়েছে, সেগুলি সরিয়ে ফেলা হচ্ছে না বলেই সূত্রের খবর। পরিবারের প্রধানকে আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের মতো সরকারি নথি দিতে হবে। এ বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় জনসংখ্যা পঞ্জী তৈরির কাজ চলার কথা। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যই এ বিষয়ে আপত্তির কথা জানিয়েছে। বিরোধী দলগুলির দাবি, এটি জাতীয় নাগরিকপঞ্জীর প্রথম ধাপ। যদিও কেন্দ্রীয় সরকার এই দাবি অস্বীকার করেছে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘নতুন এনপিআর ফর্মে যে ২১টি বিষয় রয়েছে, সেগুলির বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। আলোচনার ভিত্তিতেই এই ফর্ম তৈরি করা হয়েছে। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ এর আগে ২০১০ সালে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে জাতীয় জনসংখ্যা পঞ্জী তৈরির কথা বলা হয়েছিল। কিন্তু এখন কংগ্রেসের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রক অতিরিক্ত অনেক তথ্য চাইছে যা এর আগেরবার বলা হয়নি। ২০১০ সালে ১৫টি প্রশ্ন রাখা হয়েছিল। ২০১৫ সালে আধার নম্বর সহ কয়কেটি প্রশ্ন যোগ করা হয়। অতিরিক্ত তথ্য কেন চাওয়া হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট জবাব দেয়নি সরকার। এনপিআর-এর সঙ্গে এনআরসি-র কোনও যোগ নেই বলেও দাবি করা হয়েছে। তবে বিরোধী দলগুলি এই দাবি মানতে নারাজ।

সেরা শিরোনাম

Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget