এক্সপ্লোর

ফোনে স্ত্রীকে তিন তালাক, নতুন আইনে হরিয়ানার এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের

নতুন আইনে শাস্তিযোগ্য হয়েছে তিন তালাক প্রথা।ফোনে স্ত্রীকে তিন তালাক দেওয়ায় এই আইনের আওতায় হরিয়ানায় এই প্রথম ২৩ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হল। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে। নুহ জেলার সালাউদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মুসলিম মহিলা (বিবাহ অধিকার সুরক্ষা) আইনের চার নম্বর ধারায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নাগিনা থানার স্টেশন হাউস অফিসার অজয় ভীর।

চন্ডিগড়: নতুন আইনে শাস্তিযোগ্য হয়েছে তিন তালাক প্রথা।ফোনে স্ত্রীকে তিন তালাক দেওয়ায় এই আইনের আওতায় হরিয়ানায় এই প্রথম ২৩ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হল। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে। নুহ জেলার সালাউদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মুসলিম মহিলা (বিবাহ অধিকার সুরক্ষা) আইনের চার নম্বর ধারায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নাগিনা থানার স্টেশন হাউস অফিসার অজয় ভীর। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (হুমকির জন্য শাস্তি) ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারিনী দাবি করেন যে, তাঁর স্বামী তাঁকে হুমকিও দিয়েছেন। তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত মাসেও সালাউদ্দিনের বিরুদ্ধে পণপ্রথা নিষিদ্ধকরণ আইনে মামলা রুজু করা হয়েছিল। ভীর জানিয়েছেন, নুহর একটি গ্রামের বাসিন্দা ২১ বছরের ওই মহিলার অভিযোগ, বৃহস্পতিবার সকালে সালাউদ্দিন তাঁর মাকে ফোন করে তিন তালাক দেন।এভাবে স্ত্রীর সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করেন সালাউদ্দিন। এরপর ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ নতুন আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। ভীর জানিয়েছেন, ওই মহিলার স্বামী গাড়ির চালক হিসেবে কাজ করেন। এর আগে ওই মহিলা অভিযোগ করেছিলেন যে, তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে তাঁর ওপর অত্যাচার চালাচ্ছিল। শুক্রবার ওই মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। সংবাদমাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা বলেছেন, তাঁরা বিচার চান। ওই মহিলার ভাইও এই মামলায় অভিযু্ক্তর কঠোর শাস্তির দাবি করেছেন। পুলিশ অবশ্য অভিযুক্তকে এখনও গ্রেফতার করেনি। মুসলিম মহিলা (বিবাহ অধিকার সুরক্ষা) বিলে তাত্ক্ষণিক তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ডের সংস্থান রাখা হয়েছে। সম্প্রতি এই বিল সংসদে অনুমোদিত হয়েছে। পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ওই বিলে সম্মতি দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget