এক্সপ্লোর

কার্যকর হবে না এনআরসি, প্রস্তাব পাশ বিহার বিধানসভায়, আমার বাবা-মার জন্মতারিখই জানি না, এনপিআর প্রসঙ্গে মন্তব্য নীতীশের

বিজেপি-র জোটসঙ্গী হলেও, এনআরসি, এনপিআর নিয়ে আপত্তি জানিয়েছে জেডি (ইউ)।

পটনা: বিহারে কার্যকর হচ্ছে না জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি)। আজ বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়েছে। একইসঙ্গে আজ জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) সংক্রান্ত একটি প্রস্তাবও পাশ হয়েছে। সেই প্রস্তাবে বলা হয়েছে, ২০১০ সালে যেভাবে এনপিআর কার্যকর করার কথা বলা হয়েছিল, একটি সংশোধনীর মাধ্যমে সেটাই কার্যকর হবে। এরই মধ্যে এনপিআর ফর্ম থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার সময় নীতীশ বলেন, ‘রাজ্যে কীভাবে এনপিআর কার্যকর হবে, সে বিষয়ে কোনওরকম সংশয় থাকা উচিত নয়। কাউকে বাবা-মার জন্মস্থান সংক্রান্ত তথ্য দিতে বলা হবে না। আমার বাবা-মায়ের জন্মতারিখ জানি না। আমাকে জানানো হয়েছে, কেউ ইচ্ছা করলে এ বিষয়ে তথ্য না-ও দিতে পারেন। তবে জায়গা ফাঁকা রাখলে সন্দেহ তৈরি হতে পারে। তাই কেন্দ্রকে চিঠি দিয়ে ২০১০-১১ সালের ধাঁচে এনপিআর কার্যকর করতে বলা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে বলা হয়েছে, এনপিআর ফর্মে লিঙ্গের জায়গায় রূপান্তরকামীদেরও যুক্ত করতে হবে।’ বিজেপি-র জোটসঙ্গী হলেও, এনআরসি, এনপিআর নিয়ে আপত্তি জানিয়েছে জেডি (ইউ)। আজ এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পাশাপাশি বিরোধী কংগ্রেস ও আরজেডি-কে আক্রমণ করে নীতীশ বলেছেন, ‘দেশজুড়ে এনআরসি হবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেও এটা নিয়ে হইহট্টগোল করা ঠিক নয়। ২০০৩ সালে সংসদে দাঁড়িয়ে মনমোহন সিংহ, প্রণব মুখোপাধ্যায়, লালুপ্রসাদ যাদবের মতো নেতারা দ্রুত প্রতিবেশী দেশগুলি থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু এখন কংগ্রেস-আরজেডি নেতারাই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছেন।’

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget